ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে চাঁদা দাবির মামলায় কথিত সাংবাদিক রুবেল গ্রেফতার


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৮-২০২২ দুপুর ২:৫৪
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হরিপুরে চাঁদা দাবির অভিযোগে কথিত সাংবাদিক এসএম রুবেলকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। শুক্রবার (১২ আগস্ট) বিকেলে তাকে গ্রেফতার করা হয়।
 
সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোজ্জাফর হোসেন জানান, গ্রেফতারকৃত রুবেল দীর্ঘদিন ধরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করে আসছিলেন। অনেক সময় রুবেল বিএসটিআই কর্মকর্তাসহ বিভিন্ন পরিচয় ব্যবহার করতেন। তার বিরুদ্ধে হত্যা, মাদক, ও প্রধানমন্ত্রীকে নিয়ে অপ্রীতিকর মন্তব্য করায় আইসিটি অ্যাক্টের মামলা রয়েছে। এর মতো বেশকিছু কথিত সাংবাদিকের কুকর্মের কারণে স্থানীয় পেশাদার সাংবাদিকদের বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে।
 
কথিত সাংবাদিক এসএম রুবেলকে গ্রেপ্তার করায় স্থানীয় প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন পেশাদার সাংবাদিকরা।
 
অভিযোগ রয়েছে, সম্প্রতি এসএম রুবেল শহরের আলিনগর মাঝপাড়ার আব্দুর সবুর নামে এক মধু ব্যবসায়ীর কাছ থেকে বিএসটিআই কর্মকর্তা সেজে চাঁদা নেন। এ সময় তার সঙ্গে বেশ কয়েকজন কথিত সাংবাদিক ছিলেন। এছাড়াও কয়েকজন কথিত সাংবাদিক মিলে চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাব,নামে সংগঠন করার প্রচার চালাচ্ছেন। শহরের বিভিন্ন জায়গায় চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাব শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে- এমন ফেস্টুন টাঙিয়েছেন এসএম রুবেল ও তার সহযোগীরা।
 
জানা গেছে, এক মাস আগে পৌর এলাকার হরিপুর পাওয়ার হাউস মোড়ের সাদিকুল ইসলামের ছেলের বাল্যবিবাহ হয়। বিষয়টি জানার পর কথিত সাংবাদিক এসএম রুবেল সাদিকুল ইসলামের কাছে চাঁদা চেয়েছিলেন। চাঁদা না পেয়ে প্রশাসনকে তথ্য দেন। তথ্যের ভিত্তিতে শুক্রবার সাদিকুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন শরিফ এ জরিমানা আদায় করেন।
 
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন শরিফ বলেন বাল্যবিবাহের অপরাধে জরিমানা আদায়ের সময় সাদিকুল ইসলাম অভিযোগ করেন, তার কাছে কথিত সাংবাদিক এসএম রুবেল চাঁদা চেয়েছিলেন। চাঁদা না পেয়ে প্রশাসনকে তথ্য দিয়েছেন। পরে সাদিকুল ইসলাম কথিত সাংবাদিক এসএম রুবেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগের পরির্প্রেক্ষিতে সদর মডেল থানার ওসির সাথে পরামর্শ করে তাকে আটক করে থানায় প্রেরণ করা হয়। পুলিশ এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে।
 
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন বলেন, এ বিষয়ে সদর থানায় ৩৮৫ ধারায় চাঁদাবাজি মামলা দায়ের করা হয়েছে। মামলা নাম্বার ২১।

এমএসএম / জামান

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা

সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা