কুলাউড়ায় কলেজ শিক্ষিকাকে মারধর, গ্রেফতার ১
মৌলভীবাজার জেলার কুলাউড়ায় লংলা আধুনিক ডিগ্রি কলেজের এক শিক্ষিকাকে মারধরের ঘটনায় রাশেদ আহমদ চৌধুরী (৪০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের পালগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, লংলা আধুনিক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপিকা নাজমা বানু কলেজের পাশে মুদিপুর এলাকায় রাশেদের ভাই শামীম মিয়ার বাসায় ভাড়া থাকতেন। শামীম দেশে না থাকায় ওই বাসা রাশেদ দেখাশোনা করতেন।কয়েকদিন যাবৎ রাশেদ বাসার পানি সরবরাহ করতে বিভিন্ন সমস্যা করছিলেন। বিষয়টি রাশেদকে বারবার বলার পরও পানির সমস্যা সমাধান করে না দেয়ায় রাশেদের মামা আমুদ মিয়াকে শুক্রবার বিষয়টি অবহিত করেন নাজমার স্বামী কুলাউড়া উপজেলার অবসরপ্রাপ্ত যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মতলিব। এতে শুক্রবার রাত ৯টার দিকে রাশেদ ক্ষিপ্ত হয়ে নাজমা বানুসহ তার স্বামীকে কিল-ঘুষি মেরে চাকু দিয়ে হত্যাচেষ্টা করে।
এ ঘটনায় রাতেই নাজমা বানু থানায় অভিযোগ দিলে শনিবার দুপুরে ওসি আব্দুছ ছালেকের দিকনির্দেশনায় পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই পরিমল চন্দ্র দাস ও এসআই আব্দুর রহিম জিবানসহ সঙ্গীয় পুলিশ ফোর্স অভিযান চালিয়ে রাশেদকে গ্রেপ্তার করে।এদিকে, কলেজের শিক্ষিকাকে মারধরের ঘটনায় আসামি রাশেদকে গ্রেপ্তারের দাবিতে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কুলাউড়া-রবিরবাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে কলেজের শিক্ষার্থীরা।
পরে দুপুর ১টার দিকে পুলিশ আসামি রাশেদকে গ্রেপ্তার করলে শিক্ষার্থীরা তাদের বিক্ষোভ প্রত্যাহার করে।কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক বিষয়টি নিশ্চিত করে বলেন, শিক্ষিকা নাজমা বানুকে মারধরের পর থেকে রাশেদ আত্মগোপনে চলে যায়। শনিবার দুপুরে তাকে রাউৎগাঁওয়ের পালগ্রাম এলাকা থেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / জামান
সিংড়ায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তায় চরম দুর্ভোগ, শত শত মানুষের ভোগান্তি
ধামইরহাটে শিশুকে গাছে আটকিয়ে নির্যাতন, থানায় অভিযোগ
লাকসামে এড. বদিউল আলম সুজন’র আমন্ত্রণে সাংবাদিকদের সাথে মতবিনিময়
ত্রিশালে সরকারি উদ্যোগে কৃত্রিম প্রজনন সেবা, উপকৃত প্রান্তিক গরুর খামারি
"কর্তব্যনিষ্ঠার অনন্য দৃষ্টান্ত: আগস্ট ২০২৬-এ ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন সাইফুল আলম"
রায়গঞ্জে গরু চুরি নিয়ে আতঙ্ক, একই রাতে খোয়া গেল ৬টি
রায়পুরে আওয়ামী লীগ নেতার গোডাউন থেকে বিপুল পরিমাণ মজুদ করা সার জব্দ
জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই
শেরপুরে অসহায় বয়োবৃদ্ধ সজু শেখ ও অসুস্থ স্ত্রীর পাশে জেলা প্রশাসন
ভূরুঙ্গামারীতে উদ্বোধনের পরও চালু হয়নি পাবলিক লাইব্রেরি
কোটি টাকার ডেমু পড়ে আছে লাকসাম লোকোশেডে - মরিচায় নষ্ট হচ্ছে যন্ত্রাংশ
কুতুবদিয়ায় ১২ দিনে পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু, উদ্বেগ বাড়ছে
রায়গঞ্জে পা হারানো আবুল কালামের পাশে দাঁড়াল মানবিক সংগঠন
Link Copied