ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

চিকিৎসকদের অবহেলায় গৃহবধূর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ৩-৭-২০২১ দুপুর ২:৫৫
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুমি বেগম নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২ জুলাই) সন্ধ্যায় ৫০ শয্যাবিশিষ্ট কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাজেদুল কবিরকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়।
 
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূঁইয়া এ তদন্ত কমিটি গঠন করেন। গঠিত তদন্ত কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন- ডা. সৌমিত্র সিনহা ও ডা. জয়দীপ পাল।
 
উল্লেখ্য, কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা সুমি বেগম (২৪) নামে এক গৃহবধূ গত বৃহস্পতিবার মারা যান। নিহতের সাথে ছিল ১০ মাস বয়সের তানিশা নামে এক শিশু। এ সময় মৃত মায়ের বুকে আহাজারি করছিল দুগ্ধ ওই শিশুটি। এমন একটি ভিডিও ভাইরাল হয় স্যোশাল মিডিয়ায়। তাতে অভিযোগ করা হয়েছে, নার্সদের অবহেলায় গৃহবধূ সুমির মৃত্যু হয়েছে। এ নিয়ে দৈনিক সকালের সময় পত্রিকায় ‘চিকিৎসকদের অবহেলায় গৃহবধূর মৃত্যু’ শিরোনামে একটি প্রতিবেদনসহ জাতীয় ও স্থানীয় বিভিন্ন সংবাদপত্রে সংবাদ প্রকাশ হয়। 

এমএসএম / জামান

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা