সপ্তাহের লেনদেনের শীর্ষে বেক্সিমকো
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের ব্যাবধানে লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩৩২ কোটি ৮৩ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে। তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটি ২ কোটি ৭২ লাখ ২৬ হাজার ১৯১টি শেয়ার হাতবদল করেছে।
লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মালেক স্পিনিং মিলস লিমিটেড। কোম্পানিটির ৩ কোটি ৭ লাখ ৯৯ হাজার ৮৭৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১২ কোটি ৭ লাখ ৯৬ হাজার টাকা। ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ২ কোটি ৯১ লাখ ৭৩ হাজার ৪৯১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০৭ কোটি ৯২ লাখ ৮৬ হাজার টাকা।
গত সপ্তাহে লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস, কপারটেক ইন্ডাস্ট্রিজ, ম্যাকসন্স স্পিনিং, লাফার্জহোলসিম বাংলাদেশ ও ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
প্রীতি / প্রীতি
ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে
তোপের মুখে এলপিজি আমদানিকারক ও বিইআরসি
খামারিদের স্বার্থরক্ষায় লাইসেন্স পেল বাংলাদেশ পোলট্রি খামারি সংগঠন
দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম
পেট্রোবাংলার দেউলিয়া দশা, মুখ ফিরিয়ে নিচ্ছে অনেক দেশ!
এলপিজি নির্ধারিত মূল্যে সরবরাহ নিশ্চিতের দাবি ক্যাবের
২৮ অক্টোবর ২০২৬: আজকের স্বর্ণের দাম
মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ: আইএমএফ
২৭ অক্টোবর ২০২৬: আজকের স্বর্ণের দাম
পুনর্মূল্যায়নে একমি ল্যাবরেটরিজের সম্পদ বাড়লো ৮০ কোটি টাকা
পাঁচ কোম্পানির নামমাত্র লভ্যাংশ ঘোষণা
জনতা-বেসিক ও অগ্রণী ব্যাংকে নতুন এমডি