সপ্তাহের দরপতনের শীর্ষে মোজাফফর স্পিনিং
বিদায়ী সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)দরপতনের শীর্ষে রয়েছে মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৪.২৯ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
তথ্যমতে, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ১৪ কোটি ৬১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৫০ লাখ ১৫ হাজার টাকা। হা-ওয়েল টেক্সটাইল দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১১.০৭ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৯ কোটি ২০ লাখ ৩৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৩০ লাখ টাকা।
এস্কয়ার নিট কম্পোজিট প্যানেল ১০.৭৫ শতাংশ দর কমে দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে। গেল সপ্তাহে দরপতন তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ফার্মা, তসরিফা ইন্ডাস্ট্রিজ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ইসলামিক ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ইনডেক্স অ্যাগ্রো ও এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড।
প্রীতি / প্রীতি
দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির
৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক
টানা তৃতীয় দফা কমলো সোনার দাম
দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ
মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়
বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ
সোনার দাম আরও কমেছে
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু