ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

এখন মৃত্যুর হার শূন্যে নেমে এসেছে : স্বাস্থ্যমন্ত্রী


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৩-৮-২০২২ বিকাল ৫:২৪
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমাদের দেশে কোভিড ভালো অবস্থানে আছে। এখন মৃত্যুর হার শূন্যে নেমে এসেছে এবং সংক্রামণও ৪ শতাংশের নিচে নেমে এসেছে। এখনো যারা কারোনার ১ম ও ২য় ডোজ নেননি তারা অতি শিগগির নিয়ে নিবেন। অপরদিকে মাত্র চার কোটি লোক বুস্টার ডোজ নিয়েছেন। 
 
শনিবার (১৩ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নবজাতকের বিশেষায়িত সেবা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
 
এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, অল্প দিনের মধ্যেই ১ম ও ২য় ডোজ টিকার কার্যক্রম বন্ধ হয়ে যাবে। তাই আমি আহ্বান করবো যারা এখনো টিকা নেননি তারা টিকা নিয়ে নিবেন। যারা এখন করোনায় মৃত্যুবরণ করছেন তারা করোনার টিকা নেয়নি।
 
জাহিদ মালেক বলেন, যারা অপরিপক্ক ও নানা রোগে আক্রান্ত হয়ে অথবা অল্প ওজনে যেসব নবজাতকরা জন্মগ্রহন করে তাদের জন্য বিশেষ একটি ব্যবস্থা লাগে সেই ব্যবস্থাটাই হলো স্ক্যানো। শিশুদের এখানে রাখা হয় এতে করে তাদের জীবন রক্ষা হয়। সেই পেক্ষিতেই মানিকগঞ্জ সদর হাসপাতালে ১৫ শয্যা বিশিষ্ট নবজাতকের বিশেষায়িত সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে।
 
জাহিদ মালেক আরো বলেন, আমাদের দেশে প্রতি হাজারে প্রায় ৩০/৩২ জন শিশু মৃত্যুবরণ করে। আমাদের এসডিজি অর্জন করতে হলে শিশু মৃত্যুর হার ১২ তে নামিয়ে আনতে হবে, সেই লক্ষ্যে এই ১৭ বেডের স্পেশাল কেয়ার নিউবর্ণ ইউনিট (স্ক্যানো ইউনিট) স্থাপন করা হলো। সেই ধারাবাহিকতায় সারা দেশে প্রায় ৪০/৫০টি হাসপাতালে এই বিশেষায়িত সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে।
 
মন্ত্রী আরো বলেন, ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনার টিকা প্রদান পরীক্ষামূলকভাবে আমরা শুরু করেছি। আগামী ২৫ তারিখ থেকে পুরোদমে সিটি কর্পোরেশনগুলোতে আগে টিকাদান শুরু হবে। পর্যায়ক্রমে সারাদেশেই দেওয়া হবে। বিশেষ করে স্কুলগুলোতে টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। নিবন্ধন ছাড়া কেউ টিকা নিতে পারবেনা।
 
এ সময় অন্যদের মধ্যে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট গোলাম মহিউদ্দিন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম-সাধারণ সম্পাদক সুলতান আজম খান আপেল, পৌর মেয়র মো. রমজান আলী ও স্বাস্থ্য মন্ত্রনালয়ের উর্দ্ধতন কর্মকর্তাসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এমএসএম / জামান

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা