ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

১৮তলা ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-৮-২০২২ বিকাল ৫:৩৩

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর এলাকায় কাজ করার সময় ১৮তলা ভবন থেকে পড়ে মো. শিপন (২২) নামে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ আগস্ট) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। বিকেল ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত শিপনের গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জের দক্ষিণ নাজিরপুর গ্রামে। তার বাবার নাম মোহাম্মদ ইউনুস আলী। তিনি মতিঝিল এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। পেশায় তিনি একজন থাই অ্যালুমিনিয়াম মিস্ত্রি।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সৈয়দ আলী বলেন, ‘মতিঝিল শাপলা চত্বরে মেঘনা লাইফ ইন্সুরেন্স কোম্পানির ১৮তলা ভবনের বাইরের অংশে অ্যালুমিনিয়ামের কাজ করছিলেন শিপন। হঠাৎ তিনি পড়ে যান। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

প্রীতি / প্রীতি

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব