ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

অতিরিক্ত বিল আদায়, কক্সবাজার জেনারেল হাসপাতালকে জরিমানা


শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার photo শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার
প্রকাশিত: ১৩-৮-২০২২ রাত ৮:৫
কক্সবাজার শহরে জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারীতে অতিরিক্ত বিল আদায়ের অভিযোগে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও বিভিন্ন অপরাধে আরো ৩ প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা হয়।
 
শনিবার (১৩ আগস্ট) সকালে জেনারেল হাসপাতাল এবং বিকালে শহরের খুরুশকুল রাস্তা মাথায় ৩ ব্যাবসায়ীকে এ জরিমানা করা হয়।
 
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে কক্সবাজার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইন।
 
তিনি জানান, কক্সবাজারের হাসপাতাল সড়ক এলাকায় অবস্থিত জেনারেল হাসপাতালের বিরুদ্ধে গত ২৫ জুলাই ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আশরাফ ইলাহী নামক একজন ব্যক্তি অভিযোগ দায়ের করেন। অভিযোগে জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ নরমাল ডেলিভারী বাবদ অতিরিক্ত চার্জ আদায় করে বলে জানানো হয়। যার প্রেক্ষিতে উভয় পক্ষকে শুনানীর জন্য ডাকা হয়। উক্ত শুনানীতে অভিযুক্ত প্রতিষ্ঠান সময় প্রার্থনা করায় ১৩ আগস্ট সকাল ১১ টায় পুনরায় শুনানির দিন ধার্য্য করা হয়।
 
শুনানীতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় যে, জেনারেল হাসাপাতাল অভিযোগকারীকে কোন প্রকার সেবার মূল্য উল্লেখ না করেই অভিযোগকারী থেকে সেবার মূল্য গ্রহণ করে। এবং অভিযোগকারীর রোগীর নরমাল ডেলিভারি হলেও অভিযুক্ত প্রতিষ্ঠান সার্জন টিম চার্জ বাবদ ১২ হাজার টাকা আদায় করেন।  যা ভোক্তা-অধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন। সুতরাং অভিযোগ  প্রমাণিত হওয়ায় অভিযুক্ত জেনারেল হাসপাতালকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়। এবং অভিযোগকারীকে ২৫% হিসেবে ৮ হাজার নগদ প্রদান করা হয়।
 
এছাড়া একই দিনে বিকালে খুরুশকুল রোড এলাকার আল মদিনা কৃষি বিতানকে  সরকার নির্ধারিত মূল্যের অধিক দামে ভোক্তা পর্যায়ে অধিক দামে ইউরিয়া সার বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ কীটনাশক রাখার কারণে ৩ হাজার টাকা জরিমানা করা হয়, খুরুশকুল রোড এলাকার সৌক সুপার শপকে মোড়কের গায়ে পন্যের মেয়াদ আর খুচরা মূল্য না থাকায়  ৩ হাজার টাকা জরিমানা করা হয়  এবং খুরুশকুলস্থ মাম্মী এন্টারপ্রাইজকে ভোক্তা পর্যায়ে সরকার নির্ধারিত মূল্যের অধিক দামে ভোক্তা পর্যায়ে গ্যাস বিক্রি  করার কারণে ১০ হাজার টাকা জরিমানা করা হয় ৷
 
এসময় কক্সবাজার সদর এলাকার খুরুশকুল রোড  এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে ব্যবসায়িদের মাঝে ভোক্তা অধিকার আইন সম্পর্কে প্রচারনা করা হয়।
 
অভিযানকালে  ব্যাবসায়িদের স্বাস্থ্যবিধি মেনে চলা, মূল্য বেশি না রাখা, অমুমোদন বিহীন পন্য বিক্রি না করার পরামর্শ দেওয়া হয়। 
 
জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের বাজার তদারকি অব্যাহত থাকবে জানিয়েছেন মোঃ ইমরান হোসাইন।

এমএসএম / এমএসএম

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ