ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কাশিমপুরে শিল্প-কারখানায় রোববার সাপ্তাহিক ছুটি মানছে না কর্তৃপক্ষ


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ১৪-৮-২০২২ দুপুর ১১:৪৮
দেশের শিল্পাঞ্চলসমূহে বিদ্যুৎ সরবরাহ নির্বিঘ্ন করার লক্ষ্যে সপ্তাহের একেক দিন একেক এলাকার শিল্প-কারখানা বন্ধ রাখার নির্দেশনা থাকলেও গাজীপুরের কাশিমপুরে তা মানছে না কারখানা কর্তৃপক্ষ।
 
গত বৃহস্পতিবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে গাজীপুরের কাশিমপুরে সাপ্তাহিক ছুটি ঘোষণা করা হয় রোববার। কিন্তু রোববার (১৪ আগস্ট) সকালে কাশিমপুরের বিভিন্ন এলাকা  ঘুরে দেখা যায় ভিন্নচিত্র। পূর্বের দিনের মতো কারখানায় প্রবেশ করছেন শ্রমিকরা। কটন ক্লাব বিডি লি., দি ডেল্টা নীট কম্পোজিট লি., মাইমুন টেক্সটাইল, এমা সিনটেক্স, মালটি ফ্যাবস লি., ইসলাম নীট কম্পোজিট লি., তাসনিয়া, মণ্ডল গ্রুপ, ডিবিএল গ্রুপ, মিতালী ফ্যাশান লিমিটেডসহ বেশিরভাগ শিল্প-কারখানা খোলা রেখেছে কর্তৃপক্ষ।
 
শিল্পী নামে সুয়িং অপারেটরের সাথে কথা হয় এই পতিবেদকের। জানতে চাওয়া হয় রোববার সাপ্তাহিক ছুটি তারপরও কেন অফিসে যাচ্ছেন? তিনি বলেন, রোববার সাপ্তাহিক ছুটি কি-না আমরা জানি না।
 
কটন ক্লাব বিডি লিমিটেডের কাটিং ইনচার্জ বলেন, প্রস্ততির একটা বিষয় আছে। আগামী রোববার থেকে প্রতি সপ্তাহে বন্ধ থাকবে।
 
এ বিষয়ে গাজীপুরের কাশিমপুর জোনের লেবার ইন্সপেক্টর শাহেদ বিশ্বাস জানান, সকল কারখানায় প্রজ্ঞাপন পাঠিয়ে দেয়া হয়েছে। সবাইকে কারখানা বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। কল-কারখানা খোলা রাখার বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি। এখন প্রতিটি কারখানায় চিঠি পাঠানো হবে। প্রয়োজনে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। 
  
উল্লেখ্য, গত বৃহস্পতিবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে সারাদেশে শিল্প-প্রতিষ্ঠানের সাপ্তাহিক বন্ধের দিন, বৈদ্যুতিক এলাকা এবং এলাকার নাম উল্লেখ করে দেয়া হয়েছে। পুনরাদেশ না দেয়া পর্যন্ত ভিন্ন ভিন্ন সাপ্তাহিক বন্ধের দিন নির্ধারণ করেছে কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডাইফ)।

এমএসএম / জামান

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার