ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

রেস্টুরেন্টের আগুন নেভাতে গিয়ে ২ জন দগ্ধ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-৮-২০২২ দুপুর ১:১৬

রাজধানীর আগারগাঁওয়ে ৬০ ফিট এলাকায় কাঁচা লঙ্কা নামে একটি রেস্টুরেন্টের স্টোর রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে গিয়ে রেস্টুরেন্টের ২ কর্মচারী দগ্ধ হয়েছেন। রোববার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- মনির হোসেন (২০) ও সুজন (১৮)। ঘটনার পর তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

তাদের সহকর্মী সবুজ প্রধান জানান, ভবনের নিচ তলায় রেস্টুরেন্ট। আর ২য় তলায় স্টোর রুম। ৩য় তলায় থাকেন তারা। সকালে স্টোর রুমে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । ধোয়া দেখতে পেয়ে তারা আগুন নেভানোর কাজ শুরু করেন। এ সময় আগুনে মনির হোসেন ও সুজনের হাত পুড়ে যায়। আর প্রচণ্ড ধোয়ায় তারা অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ধোয়ায় অসুস্থ আরও এক জনকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে তার নাম জানা যায়নি।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন বলেন, মনিরের বাম হাতে ও সুজনের দু’হাত দগ্ধ হয়েছে। এছাড়া তাদের দু’জনেরই শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে।

মোহাম্মদপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান বলেন, খবর পেয়ে সকাল ৮টা ২৫ মিনিটে আমাদের দু’টি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে আগুন এর আগেই নিভে গেছে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

প্রীতি / প্রীতি

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব