ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পদ্মা নদীতে ডাকাতির প্রস্তুতিকালে মাওয়া প্রান্তে ৫ সদস্য আটক


তাজুল ইসলাম রাকিব, লৌহজং photo তাজুল ইসলাম রাকিব, লৌহজং
প্রকাশিত: ১৪-৮-২০২২ দুপুর ২:৩৫

পদ্মা নদীতে ট্রলারে করে অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতি করার জন্য প্রস্তুতিকালে শরীয়তপুরের জাজিরায় ডাকাত দলের ৫ সদস্য মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ির সদস্যদের হাতে আটক হয়েছে। এ সময় ডাকাতির প্রস্তুতি হিসেবে বহন করা বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, শনিবার (১৩ আগস্ট) সকাল ১০টার দিকে জাজিরার মাঝিরঘাটের অদূরে অবস্থিত পাইনপাড়ার মধ্যচরের পাশে অবস্থিত পালেরচর এলাকা থেকে ১৯ জনের একটি ডাকাত দল একটি স্পিডবোটে করে ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। এ সময় ডাকাত দলের লিডার মহসিনসহ বাকিরা পালিয়ে যায়। ডাকাত দলের সদস্যরা এ সময় নৌ পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলিও ছোড়ে। প্রত্যুত্তরে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে ডাকাতরা মাওয়া প্রান্তে গিয়ে স্পিডবোট থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টাকালে পুলিশ তাদের আটক করে।
 
এ সময় তাদের কাছ থেকে ১টি স্পিডবোট, ২টি পাইপগান, ৭টি সিসার তাজা কার্তুজ, ৮টি রামদা, ১টি দেশীয় দা, ১টি স্ক্রু ড্রাইভার, ২টি শাবল, বিভিন্ন মডেলের ২০টি মোবাইল ফোন, ২টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।
 
আটককৃতরা হলো- মো. আবুল ভাষার (২২), মো. শাকিল দেওয়ান (২১), মো. আক্তার হোসেন (৩০), মো. ইকবাল মুন্সী (২৮) এবং মো. ইয়ামিন (১৯)। আটককৃতরা সবাই মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকার বাসিন্দা।
 
জাজিরা নৌ পুলিশ ফাঁড়ির আইসি জহিরুল ইসলাম জানান, একটি দাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে আমরা এমন গোপন সংবাদের ভিত্তিতে তাদের ডাকাতির প্রস্তুতিকালে দৌড়ে অস্ত্রশস্ত্রসহ হাতেনাতে আটক করেছি। বাকিদের আটক করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

এমএসএম / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়