মৌলভীবাজারে ১৪ রোহিঙ্গা শরণার্থী আটক
কক্সবাজারের উখিয়ার কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা ১৪ রোহিঙ্গা শরণার্থীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২ জুলাই) রাতে শহরের ঢাকা বাসস্ট্যান্ডের চুবরা এলাকা থেকে তাদের আটক করা হয়। মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি জানান, আটক রোহিঙ্গাদের মধ্যে ১০ জন পুরুষ ৪ জন নারী রয়েছে। এরা হলো- জুনায়েদ (১৪), ওসমান গনি (১০), ওমর ফারুক (১৬ মাস), নূর বেগম (৯), নূর কায়দা (৭), সাদিয়া ফাতেমা (৩), শফিক (২২), তার স্ত্রী মিনারা (২০), সন্তান রিয়াজ (৫ মাস), আজিজুল হক (২৫), নূর হাসান (৩১), সোনালি (৫১), মো. হামিদ হোসেন (৫০), তার ছেলে হারুন (১৮)।
পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া প্রেস ব্রিফিংয়ে জানান, কাজের খোঁজে ২৭ জুন চট্রগ্রাম থেকে মৌলভীবাজার শহরে আসে এই ১৪ জন। কাজ না পেয়ে শুক্রবার সন্ধ্যায় অন্যত্র কাজের সন্ধানে যাওয়ার সময় শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় তাদের দেখে পুলিশের সন্দেহ হয়। পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে এলে জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানায় তারা। আটককৃত রোহিঙ্গাদের সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান এ পুলিশ সুপার।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান এবং সদর মডেল থানা অফিসার ইনর্চাজ ইয়াছিনুল হক।
এমএসএম / জামান
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর
দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা
Link Copied