ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের আর্থিক সহায়তা প্রদান


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৮-২০২২ দুপুর ৩:৩৭
সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাংলাদেশ নর্থ-ইস্ট ফ্লাড রেসপন্স কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের অর্থায়নে ও  এফআইভিডিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রোববার (১৪ আগস্ট) শান্তিগঞ্জস্থ এফআইভিডিবির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলার বিভিন্ন গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ৫ হাজার ও  প্রতিবন্ধীদের ৭ হাজার ৫০০ টাকাকরে আর্থিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়। 
 
আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সকিনা আক্তারের সভাপতিত্বে ও কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের ফিল্ড কো-অর্ডিনেটর আবু সিদ্দিকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন। 
 
অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের হিউম্যানেটেরিয়াল ম্যানেজার ইকবাল হোসেন, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজনসহ অনেকে।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান