ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

কুলাউড়ায় অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক ১২


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১৪-৮-২০২২ দুপুর ৪:৩৪
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার আলীনগর সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে ১২ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (১৩ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৃথিমপাশার আলীনগর এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।
 
আটককৃতরা হলেন- বাগেরহাটের মৃত বাবুল শেখের ছেলে মো. রুবেল মিয়া (২৪), মৃত আক্কেল আলী হাওলাদারের ছেলে চাঁন মিয়া (৫৭), মৃত মন্তাজ উদ্দিন খানের ছেলে মো. আলী আকবর (৬০), মৃত নেছার উদ্দিন শেখের মেয়ে নাছিমা বেগম (৩২), রহিম মিস্ত্রির মেয়ে ফারজানা আক্তার (১৮), মৃত ছত্তার হাওলাদারের মেয়ে পুতুল বেগম (৪০), পিরোজপুরের সেলিম ফকিরের মেয়ে লাভনী আক্তার (২২), বারেক ফরাজির ছেলে সুহেল ফরাজি (৩০), মৃত শহিদুল ইসলামের ছেলে মেহেদী হাসান শাকিব (২২), আব্দুল আজিজ শেখের মেয়ে নাছিমা বেগম (৩৬), পৃথিমপাশা ইউনিয়নের রাশিদ আলীর ছেলে তাজুল ইসলাম (২৭) এবং আশব আলীর ছেলে শামীম আহম (২০)।
 
এ বিষয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুছ ছালেক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ভারত থেকে অবৈধপথে আলীনগর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে আলীনগর এলাকা থেকে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভারতে নিকটাত্মীয়দের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন বলে জানান। আটককৃতদের রোববার (১৪ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / জামান

সিংড়ায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তায় চরম দুর্ভোগ, শত শত মানুষের ভোগান্তি

ধামইরহাটে শিশুকে গাছে আটকিয়ে নির্যাতন, থানায় অভিযোগ

লাকসামে এড. বদিউল আলম সুজন’র আমন্ত্রণে সাংবাদিকদের সাথে মতবিনিময়

‎ ত্রিশালে সরকারি উদ্যোগে কৃত্রিম প্রজনন সেবা, উপকৃত প্রান্তিক গরুর খামারি

‎"কর্তব্যনিষ্ঠার অনন্য দৃষ্টান্ত: আগস্ট ২০২৬-এ ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন সাইফুল আলম"

রায়গঞ্জে গরু চুরি নিয়ে আতঙ্ক, একই রাতে খোয়া গেল ৬টি

রায়পুরে আওয়ামী লীগ নেতার গোডাউন থেকে বিপুল পরিমাণ মজুদ করা সার জব্দ

জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই

শেরপুরে অসহায় বয়োবৃদ্ধ সজু শেখ ও অসুস্থ স্ত্রীর পাশে জেলা প্রশাসন

ভূরুঙ্গামারীতে উদ্বোধনের পরও চালু হয়নি পাবলিক লাইব্রেরি

কোটি টাকার ডেমু পড়ে আছে লাকসাম লোকোশেডে - মরিচায় নষ্ট হচ্ছে যন্ত্রাংশ

‎কুতুবদিয়ায় ১২ দিনে পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু, উদ্বেগ বাড়ছে

রায়গঞ্জে পা হারানো আবুল কালামের পাশে দাঁড়াল মানবিক সংগঠন