দোহারে কমিউনিটি ক্লিনিকের উঠান বৈঠক অনুষ্ঠিত
ঢাকার দোহার উপজেলার ডায়ার কুম ও মিজাননগর কমিউনিটি ক্লিনিকে উঠান বৌঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ আগস্ট) সকালে মিজাননগর ও ডায়ার কুম কমিউনিটি ক্লিনিকে এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোহার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো জসিম উদ্দিন বলেন, মা হওয়া পৃথিবীর শ্রেষ্ঠ অনুভূতি। একজন মেয়ে যখন মা হয়, নারী হিসেবে তখনই তার পূর্ণতা আসে। এই ৯ মাসের যাত্রাপথে শারীরিক ও মানসিক অনেক চড়াই-উতরাই পার করতে হয় এই মাকে। পাশাপাশি বর্তমান সমাজ ব্যবস্থায় নরমাল ডেলিভারির চেয়ে সিজারিয়ান সেকশনের মাধ্যমে প্রসবের হার অনেক অনেক বেশি৷
তিনি আরো বলেন, একই সাথে দোহারের সকল গর্ভবতী মাকে একটি নিয়মিত নিয়ন্ত্রিত মনিটরিং সিস্টেমে কিভাবে আনা যায়, আমরা আলোচনা করব। খুব শীঘ্রই আমরা দোহারের প্রতিটি ইউনিয়ন এ আয়োজন করব এই উঠান বৈঠকের। গর্ভবতী মায়েদের নিরাপদ প্রসব নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। শুধু গর্ভবতীর জানাই যথেষ্ট নয়, তার পরিবারের প্রতিটি সদস্যকে আমরা যেন অবহিত করতে পারি- কোন অবস্থায় কখন কী করতে হবে, কখন চেকআপে আসতে হবে, প্রসবের পরিকল্পনা।
গর্ভকালীন বিপদ সংকেত ও আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য তাদের সামনে উপস্থাপন করেন ডা. উম্মে হুমায়রা কানেতা মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ)।
উঠান বৈঠকে আরো উপস্তিত ছিলেন- কমিউনিটি ক্লিনিকের জমিদাতা, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবীরা।
অনুষ্ঠানে গর্ভবতী মায়েদের নিজস্ব সঞ্চয়ে উৎসাহী করার জন্য তাদের হাতে তুলে দেয়া হয় মাটির ব্যাংক।
এমএসএম / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই
জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন
Link Copied