ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

নেতৃত্ব পেয়েই অনুশীলনে সাকিব


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪-৮-২০২২ বিকাল ৫:২৮

নানা বিতর্ক পেরিয়ে টি-টোয়েন্টির নেতৃত্বও পেয়েছেন সাকিব আল হাসান। শনিবার বিকেলে তার নেতৃত্বে ঘোষণা করা হয় আসন্ন এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের স্কোয়াড। এই টুর্নামেন্টের জন্য মাঠে নেমে পড়েছেন সাকিবও। আগের দিন অধিনায়কত্ব পাওয়ার পর রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ঘাম ঝরিয়েছেন সাকিব। পরশু রাতে ঢাকা এসে পৌঁছানো সাকিব আজ সকাল ১০টার পরপর এসেছিলেন।  

প্রথমে জিম ও পরে রানিং সেশন করেছেন সাকিব। ভক্তদের সেলফির আবদারও মেটান হাসিমুখে। এরপর তাকে সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হকের সঙ্গে আড্ডায় মাততেও দেখা যায়। সর্বশেষ জিম্বাবুয়ে সফরে খেলেননি সাকিব। এর আগে ছিলেন না ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও। নিজেকে প্রস্তুত করতে সাকিবের তাড়না তাই একটু বেশিই।  

বাংলাদেশ দলের পরের অ্যাসাইনমেন্ট এশিয়া কাপ। চলতি মাসের ২৮ তারিখ শুরু হওয়ার কথা রয়েছে এই টুর্নামেন্ট। এরপর নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে টাইগাররা। এই সপ্তাহে এশিয়া কাপের জন্য আনুষ্ঠানিক অনুশীলন শুরুর সম্ভাবনা খুব একটা নেই।  

প্রীতি / প্রীতি

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে