ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৪-৮-২০২২ বিকাল ৬:২০
সিরাজগঞ্জের রায়গঞ্জের চান্দাইকোনা ইউনিয়নের হানিফ ফুড ভিলেজ কমপ্লেক্সের সামনে দাথিয়াদিগর এলাকায়  যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত হয়েছেন।  এ সময় আহত হয়েছেন আরো দুজন। রোববার (১৪ আগস্ট) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
 
নিহত ব্যক্তি সিরাজগঞ্জের উল্লাপাড়ার বাগন্দা এলাকার সুরত আলীর ছেলে শামসুল আলী (৩৫)। তবে আহতদের পরিচয় জানা যায়নি।
 
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার বিকেল ৩টার দিকে নওগাঁ  থেকে আসা ভিআইপি পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় ঢাকা-হাটিকুমরুল মহাসড়ক থেকে আসা ধানবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে ট্রাক ড্রাইভার  মারা যান। এ সময় আহত হন  আরো দুজন।
 
হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই আশরাফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে ট্রাক ড্রাইভার  মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন।

এমএসএম / জামান

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার

নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা

ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের‎

সাভা‌রের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া