নারী ও মাদক দিয়ে ছবি তুলে পর্যটকদের ব্ল্যাকমেইল, আটক ২
কক্সবাজার শহরের কটেজ জোনের টর্চার সেলে ৪ পর্যটককে অপহরণ করার মামলায় ওই কটেজের দুই কর্মকর্তাকে গ্রেফতার করেছে ট্যুরিষ্ট পুলিশ।
শনিবার রাত ১১ টায় শহরের সুগন্ধা পয়েন্ট থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের পশ্চিম খান ঘোনা গ্রামের নুরুল আজিমের ছেলে রাশেদুল ইসলাম(২৫), ও একই ইউনিয়নের বামন খাটা গ্রামের আবদুস সালামের ছেলে মোঃ সাকিল(২২)।
কক্সবাজার ট্যুরিষ্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম বলেন, ৭ আগষ্ট শিউলি কটেজ থেকে ৪ পর্যটককে উদ্ধার করা হয়। ওই ঘটনায় উদ্ধার হওয়া পর্যটক সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ ডিককুল গ্রামের মৃত রশিদ আহমদের ছেলে কক্সবাজার সদর থানায় অপহরণ মামলা দায়ের করেন। এতে অজ্ঞাতনামা ৭/৮ জনকে অভিযুক্ত করা হয়। মামলাটি তদন্তভারের দায়িত্ব পান ট্যুরিস্ট পুলিশের এস আই হামিদ ।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই হামিদ বলেন, তদন্ত নেমে আমরা ঘটনার সাথে জড়িত কয়েকজনকে চিহ্নিত করতে সক্ষম হই। তারমধ্যে সরাসরি জড়িত দুইজন আসামীকে শনিবার রাতে গ্রেফতার করি।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। তাদের সাথে আরো ৮/১০ জন জড়িত রয়েছে। দীর্ঘদিন ধরে তারা পর্যটকদের বিভিন্ন দালালদের মাধ্যমে এই কটেজে এনে নারী ও মাদক দিয়ে ব্ল্যাকমেইল করে আসছে বলে প্রাথমিক স্বীকারোক্তি দিয়েছে। তারা পর্যটকদের আপত্তিকর ছবি ধারণ করে রাখে এবং ভয় ভীতি দেখায় যে কোথাও অভিযোগ দিলে সেই ছবি ইন্টারনেটে ছেড়ে দেয়া হবে। যার কারণে ভুক্তভোগীরা কেউ অভিযোগ দেয় না।
ট্যুরিষ্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম বলেন, পর্যটক অপহরণ ও ব্ল্যাক মেইলের সাথে জড়িত একটি বড় দালাল সিন্ডিকেটের তথ্য পাওয়া গেছে। এর সাথে ক্ষমতাসীন দলের ওয়ার্ড পরযায়ের কিছু নেতা জড়িত বলে আমরা জানতে পেরেছি। তদন্তে যাদেরই সংশ্লিষ্টতা পাওয়া যাবে কাউকেই ছাড় দেয়া হবেনা, সবাইকে আইনের আওতায় আনা হবে।
এমএসএম / এমএসএম
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
Link Copied