ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

কদমতলীতে এক শ্রমিকের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-৮-২০২২ দুপুর ১১:৫০

রাজধানীর কদমতলীর ঢাকা মেস এলাকায় একটি স্টিলমিলে কাজ করার সময় মাথায় আঘাত পেয়ে আমিন উদ্দিন (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ আগস্ট) সকালে এম. হাসান ইন্ডাস্ট্রিজ লি. নামে স্টিল মিলে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই শ্রমিককে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক সকাল সাড়ে ৯ টায় তাকে মৃত ঘোষণা করেন।

আমিন উদ্দিনের সহকর্মী মো. মনির হোসেন জানান, তারা স্টিল মিলে শ্রমিকের কাজ করেন। মিলের ভিতরে সকালে মাথায় রড বহন করছিলেন আমিন। তখন হোঁচট খেয়ে পড়ে যান তিনি। এতে তার মাথায় গুরুতর আঘাত পান। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের সহকর্মীরা শুধু তার গ্রামের বাড়ি শরীয়তপুর বলে জানাতে পেরেছেন। এছাড়া আর বিস্তারিত ঠিকানা জানাতে পারেনি। মৃতদেহটি মর্গে রাখা হয়েছে। 

প্রীতি / প্রীতি

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব