ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

উলিপুরে শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় শোক দিবস পালিত


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ১৫-৮-২০২২ দুপুর ১২:৫৬
কুড়িগ্রামের উলিপুরে উপজেলার মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। আজ সোমবার (১৫ আগস্ট) এ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সহসকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালন করা হয়। এ উপলক্ষে প্রতিষ্ঠানগুলোতে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত এবং বিভিন্ন ধরনের কর্মসূচির আয়োজন করা হয়।
 
জাতীয় শোক দিবস পালিত হওয়া উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে হযরত ফাতিমা (রাঃ) পৌর বালিকা বিদ্যালয় ও কলেজ, এম এস স্কুল এন্ড কলেজ, উলিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, উলিপুর সরকারি গার্লস স্কুল, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়, বজরা পূর্ব পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়, তবকপুর উচ্চ বিদ্যালয়, কালুডাঙ্গা উচ্চ বিদ্যালয়, থেতরাই বি এল উচ্চ বিদ্যালয়, বাকরের হাট উচ্চ বিদ্যালয়, নারিকেল বাড়ি দাখিল মাদ্রাসা, থেতরাই বালিকা উচ্চ বিদ্যালয়, উমানন্দ স্কুল এন্ড কলেজ সহ আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠানে ঘুরে দেখা যায় প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষক/কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ সহ যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিভিন্ন ধরনের কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেন।
 
জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা শিক্ষা অফিসার শাহ মো. তারিকুল ইসলাম বলেন, উপজেলা মাধ্যমিক অফিস থেকে ১৪ই আগষ্ট উপজেলার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের মেইলে এবং প্রতিষ্ঠান প্রধানের মোবাইলে দিবসটি যথাযথ মর্যাদায় পালন করার জন্য বিশেষ ভাবে বলা হয়েছে। তিনি আরও বলেন আশাকরি উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হয়েছে।

এমএসএম / জামান

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা

মান্দায় জাতীয় সমবায় দিবস পালন

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা

গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র‍্যালি ও আলোচনা সভা