ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

এমবাপেকে সহ্য হচ্ছে না নেইমারের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫-৮-২০২২ দুপুর ১:১৫

কিলিয়ান এমবাপেকে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া থেকে রুখতে পিএসজি অনেক বড় বেতন তো দিয়েছেন, ক্লাবের নীতি নির্ধারণের অধিকারও দিয়ে দিয়েছে, এমন একটা গুঞ্জন আছে ইউরোপীয় সংবাদ মাধ্যমে। নতুন চুক্তি সই করেই এমবাপে বের করে দিতে চেয়েছিলেন দলের আরেক তারকা নেইমারকে, এমন গুঞ্জনও শেষ এক মাসে। 

এরপর পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি আর পিএসজির অন্যান্য কর্তারাও ইঙ্গিত দিয়েছিলেন নেইমারের ওপর তেমন সন্তুষ্ট নন তারা। যে কারণে তাকে বেচে দেওয়ার গুঞ্জনও উঠেছে বেশ। 

সেইসব গুঞ্জনের সত্যতা কিছুটা হলেও প্রমাণ করছে পিএসজিতে শেষ কিছু দিনের ঘটনাপ্রবাহ। গেল মৌসুমের নেইমার, আর এই মৌসুমের নেইমারের মাঠের উপস্থিতিতে পার্থক্যটা আকাশ আর পাতালের। ম্যাচে একটু বেশিই মনোযোগী, দলের জন্য সর্বস্ব উজাড় করে দেওয়ার চেষ্টা সবই দেখা যাচ্ছে এই মৌসুমে। বোঝাই যাচ্ছে, নেইমার নিজেকে প্রমাণ করতে মরিয়া বেশ। পিএসজি কর্তাদের অনাস্থার জবাবটা দিতে চাচ্ছেন মাঠের পারফর্ম্যান্স দিয়েই। 

পরের ঘটনাটা ঘটেছে ফরাসি দলটির সবশেষ ম্যাচে। পিএসজি যে এমবাপেকে একটু বাড়তি সুবিধা দিচ্ছে, তার প্রমাণটা পাওয়া গেল মঁপেলিয়ের বিপক্ষে ম্যাচে। সেদিন ২৩ মিনিটে এমবাপে একটা পেনাল্টি আদায় করেন, এরপর নিজে তা নিতে গিয়ে মিস করে বসেন। 

সেই ম্যাচে প্রথমার্ধে আরও একটা পেনাল্টি পেয়েছে পিএসজি, সেটা নিয়েছেন নেইমার। তবে সেই পেনাল্টির আগেও এমবাপে এগিয়ে গিয়েছিলেন নেইমারের কাছে, কিছু একটা বলছিলেন তিনি, এমন একটা ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দাবি করা হচ্ছে, এমবাপে নেইমারকে পেনাল্টিটা তাকে নিতে দেওয়ার কথাই বলছিলেন। যদিও নেইমার সেই পেনাল্টি নেন, গোল করে ব্যবধানও বাড়িয়ে নেন। 

এই নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কেউই কিছু বলেননি। তবে ইউরোপীয় সংবাদ মাধ্যমে জোর গুঞ্জনটা সমর্থকদের মনেও বসতি গেড়েছে বেশ। নেইমারগিয়াবিআর নামের এক অ্যাকাউন্ট থেকে করা টুইট তিনি লাইক দিয়েছেন, যেখানে সেই অ্যাকাউন্ট দাবি করছিল এমবাপের পেনাল্টি নেওয়ার বিষয়টা চুক্তিতেই আছে। সেই টুইটে লাইক পড়েছে নেইমারের। আরও একটা এমবাপে-বিরোধী টুইটেও লাইক আছে তার।

এদিকে গুঞ্জন ছড়াচ্ছে ড্রেসিং রুমে নেইমার-এমবাপের বাগবিতণ্ডারও। সেসবের সত্যতা না মিললেও নেইমারের দুই টুইটে লাইকই বলে দিচ্ছে, ফরাসি তারকার সঙ্গে সম্পর্কটা ভালো যাচ্ছে না মোটেও।

 

প্রীতি / প্রীতি

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে