আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে জাতীয় শোক দিবস পালন
বিনম্র শ্রদ্ধা ও যথাযথ মর্যাদায় আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সোমবার (১৫ আগস্ট) সকাল ৯ টায় মেডিকেল কলেজের ব্যারিস্টার রফিক উল হক মিলনায়তনে শোক দিবসের আলোচনা, শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আশরাফ-উজ-জামান, সাবেক অধ্যক্ষ ও আদ্-দ্বীন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডা. আফিকুর রহমান, আদ্-দ্বীন হাসপাতাল গুলোর মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন, আদ্-দ্বীন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডা. আনোয়ার হোসেন মুন্সী, উপ অধ্যক্ষ অধ্যাপক ডা. মাহমুদা হাসান, সহযোগী অধ্যাপক ডা. সঞ্জয় সাহা, ফতেমা নার্সিং কলেজের অধ্যক্ষ উম্মে কুলসুম প্রমুখ। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেডিকেল ও নার্সিং কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।
আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া আদ্-দ্বীন ফাউন্ডেশন পরিচালিত খুলনায় আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজে, বসুন্ধরা আদ্-দ্বীন মেডিকেল কলেজে এবং আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজে নানা কর্মসূচির মাধ্যমে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
এমএসএম / জামান
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ