টঙ্গীতে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী আক্তারের সংবাদ সম্মেলন
গাজীপুর যুব মহিলা লীগের আহ্বায়ক রুহুন নেছাকে ৭ দিনের কঠোর হুঁশিয়ারি দিয়ে সংবাদ সম্মেলন করেছেন টঙ্গী পূর্ব থানা যুব মহিলা লীগ নেত্রী শিল্পী আক্তার। শুক্রবার (২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় হোসেন মার্কেট লেদু মোল্লা রোডে শিল্পী আক্তারের বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
শিল্পী আক্তার বলেন, অত্যন্ত দুঃখ নিয়ে আজ আপনাদের সামনে উপস্থিত হতে হবে ভাবিনি। প্রধানমন্ত্রী জননেত্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে অত্যন্ত শ্রদ্ধাভাজন বাংলাদেশ যুব মহিলা লীগের গাজীপুর মহানগর কমিটির দুই কর্ণধর রুহুন নেছা রুনা (আহ্বায়ক) ও আনোয়ারা সরকার অনু (যুগ্ম-আহ্বায়ক) আপার নির্দেশনায় দীর্ঘদিন বিভিন্ন কার্যক্রম করে আসছি। যুব মহিলা লীগের কার্যক্রম বেগবান করার লক্ষ্যে নিজেকেও বিভিন্ন ঝামেলার সম্মুক্ষীন হতে হয়েছে। আমার বিপদে উনারা পাশে থেকে আমাকে পরামর্শ দিয়েছেন। গত ১ জানুয়ারি আমার কাছ থেকে গোপনে সিনিয়রদের দেয়ার কথা বলে নগদ এক লাখ টাকা নিয়ে টঙ্গী পূর্ব থানার সভাপতি সুলতানা সোভা ও সাধারণ সম্পাদক শিল্পী আক্তার মর্মে কমিটির কাগজ হাতে তুলে দেন। উনারা কমিটির বিষয়টি প্রকাশ করতে না বলায় বিষয়টি গোপন রাখি।
তিনি আরো বলেন, কিছুদিন যেতে না যেতেই ১৩ জানুয়ারি আহ্বায়ক রুহুন নেছার ফেসবুকে পোস্ট দেন টঙ্গী পূর্ব থানার কোনো কমিটি দেয়া হয়নি। যদি কেউ কমিটি প্রকাশ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। অথচ আজ কষ্ট নিয়ে বলতে হয়, এর পরে আমার কাছ থেকে আরো ৫০ হাজার টাকা দাবি করা হয়। টাকা নেয়ার জন্যই উনারা ফেসবুকে পোস্ট করার কৌশল অবলম্বন করেন। বহু অপেক্ষার পর টাকা না দিতে পারায় আমাকে বহিষ্কারের ঘোষণা দেয়া হয়। আমাকে দেয়া কমিটি অবৈধ বানোয়াট বলে আমাকে সমাজে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। নিজ সম্মান রক্ষায় আজ বলতে হচ্ছে, আপনারা আগামী ৭ দিনের মধ্যে প্রমাণ করবেন আমি কোন অসামাজিক কার্যকলাপের সাথে সম্পৃক্ত। আর আমাকে যে কমিটি আপনারা দিয়েছেন তার সকল প্রমাণ আমার কাছে রয়েছে। আমি এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করছি।
এ সময় শিল্পী আক্তার সাংবাদিকদের নিজ মুঠোফোনে মহানগর নেত্রীদের সাথে মেসেঞ্জেরে লিখিত এসএমএসের মাধ্যমে কমিটির বিষয়ে যে কথোপখোতন হয়েছে তা দেখান।
এ বিষয়ে গাজীপুর মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক রুহুন নেছা বলেন, শিল্পী আক্তার যদি যুব মহিলা লীগের কোনো নেত্রী হতো তাহলে আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে জবাব দিতাম। যেহেতু আমাদের সাথে থেকে বিভিন্ন সময় প্রোগামে অংশগ্রহণ করেছে, তার কোনো পোস্ট-পদবী নেই।
এ বিষয়ে গাজীপুর মহানগর যুব মহিলা লীগের যুগ্ম-আহ্বায়ক আনোয়ারা সরকার অনু বলেন, টাকা নেয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন