ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

স্প্রাইটের নতুন ক্যাম্পেইন দিচ্ছে টিভি ও ফ্রিজ জেতার সুযোগ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-৮-২০২২ দুপুর ১:৪৯

গ্রাহকদের জন্য নতুন “আন্ডার দ্য ক্যাপ” ক্যাম্পেইন নিয়ে এসেছে স্প্রাইট। ক্যাম্পেইনে অংশ নেওয়ার মাধ্যমে গ্রাহকরা পাচ্ছেন নতুন টিভি অথবা ফ্রিজ জিতে নেওয়ার সুযোগ। ১ জুন থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনটি চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। 

স্প্রাইটের লেমন ও লাইম ফ্লেভারের চাঙ্গা করা স্বাদের জন্য পরিচিত। এছাড়াও, বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে তারা গ্রাহকদের সাথে সংযুক্ত থাকে। নতুন এই আন্ডার দ্য ক্যাপ (ইউটিসি) ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের সাথে সুসম্পর্ক বজায় রাখাই ব্র্যান্ডটির উদ্দেশ্য। গ্রাহকদের টিভি ও ফ্রিজ জিতে নেওয়ার সুযোগ করে দিচ্ছে এই ক্যাম্পেইনটি। স্প্রাইটের বোতলের ক্যাপের নিচে কিছু অক্ষর দেওয়া আছে। ক্যাম্পেইনে অংশ নেওয়ার জন্য গ্রাহকদের এই অক্ষরগুলো জোগাড় করে ব্র্যান্ডের নাম SP-RI-TE সম্পূর্ণ করতে হবে। ৪০০, ৫০০ ও ৬০০ মি.লি. স্প্রাইট বোতলের ক্যাপের নিচে অক্ষরগুলো পাওয়া যাবে। ব্র্যান্ডের পূর্ণ নামটি মেলানোর পর গ্রাহককে ০৯৬১০০০২৬৫৩ নম্বরে কল করে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার পর তিনি ব্র্যান্ড নাম মেলানো ক্যাপগুলো জমা দিয়ে পুরস্কার গ্রহণ করতে পারবেন।

কোকা-কোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক তা জি তুং বলেন, “গ্রাহকদের সাথে যুক্ত থাকার জন্য আমরা সবসময় নানা ধরনের নতুন উপায় এবং ক্যাম্পেইন নিয়ে কাজ করছি। আমরা বিশ্বাস করি, ইউটিসি-র মতো ক্যাম্পেইনগুলো তাদের প্রতিদিনের জীবনের ঝামেলার মাঝে ক্ষণিকের ছুটি দেবে এবং সতেজ মনে এগিয়ে যেতে উৎসাহ দিবে। আশা করছি, আমাদের গ্রাহকরা এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করাটা উপভোগ করবেন।”

বিগত বছরগুলোতে স্প্রাইট নিজেকে তরুণদের একটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছে। পাশাপাশি, তাদের মার্কেটিং উদ্যোগও বেশ প্রশংসনীয়। এই নতুন ক্যাম্পেইনের মাধ্যমে স্প্রাইট নিজেকে সবার পছন্দের পানীয় হিসেবে তুলে ধরতে চায়। জীবনে কঠিন সময় পার করছেন এমন কেউ, অথবা গরম থেকে রেহাই পেতে চান এমন গ্রাহকদের জন্য এই পানীয় যথার্থ। বর্তমানে স্প্রাইটের দু’টি ধরন বাজারে প্রচলিত আছে: স্প্রাইট এবং স্প্রাইট জিরো সুগার।  

 কোকা-কোলা : বিগত পাঁচ দশকের বেশি সময় ধরে পৃথিবীকে চাঙ্গা করা ও সমাজে পরিবর্তন আনার উদ্দেশ্য নিয়ে কাজ করছে কোকা-কোলা বাংলাদেশ। আমাদের ব্র্যান্ডগুলোর মধ্যে আছে কোকা-কোলা, ডায়েট কোক, স্প্রাইট, ফ্যান্টা, কিনলে ওয়াটার, কিনলে সোডা, কোকা-কোলা জিরো, স্প্রাইট জিরো ও থামস-আপ কারেন্ট। কোম্পানি-মালিকানাধীন বটলিং প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল বেভারেজেস প্রাইভেট লিমিটেড (আইবিপিএল) এবং দ্য কোকা-কোলা কোম্পানির (টিসিসিসি) স্বাধীন/স্বতন্ত্র, অনুমোদিত ফ্র্যাঞ্চাইজি বটলার আবদুল মোনেম লিমিটেড (এএমএল) নিয়ে কোকা-কোলা বাংলাদেশ সিস্টেম গঠিত। এই সিস্টেম বর্তমানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যথাক্রমে ৮০০ ও ২১,০০০ এর বেশি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করছে। সারা দেশের মানুষদের জন্য পানি, স্যানিটেশন, হাইজিন ও বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে মানুষের জীবনে ইতিবাচক প্রভাব রাখা আমাদের লক্ষ্য। আমাদের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম “উইমেন বিজনেস সেন্টার” এর লক্ষ্য নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন। ইতোমধ্যে এই প্রকল্পের মাধ্যমে ২০২০ সালের মধ্যে ১ লক্ষ নারীর ক্ষমতায়ন করা হয়েছে। “ওয়ার্ল্ড উইদাউট ওয়েস্ট” গড়ার বৈশ্বিক প্রতিজ্ঞার অংশ হিসেবে গত ১০ বছর ধরে বাংলাদেশে আন্তর্জাতিক কোস্টাল ক্লিনআপ প্রকল্পের গর্বিত অংশীদার কোকা-কোলা। এছাড়া, বারিন্দ অঞ্চলে পানির অপচয় রোধে আইডব্লিউইটি প্রকল্পে মিলিতভাবে কাজ করছে দ্য কোকা-কোলা ফাউন্ডেশন (টিসিসিএফ)। টিসিসিএফ-এর সহায়তায় মহামারি চলাকালীন কমিউনিটিকে সাহায্য করছে কোম্পানিটি। যার মাধ্যমে ইতোমধ্যে ৫০ লক্ষ লোকের জীবনে ইতিবাচক প্রভাব রাখা সম্ভব হয়েছে।    

সাদিক পলাশ / সাদিক পলাশ

বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত

চট্টগ্রামের অর্থনীতিতে নতুন দিগন্ত খুলবে চায়না অর্থনৈতিক অঞ্চল

সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

৩২০ টাকা কেজি কাঁচামরিচের ঝালে নাকাল রাজধানীবাসী

টানা বৃষ্টিতে সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচ ২৪০ টাকা কেজি

পাঁচ মাসের যুদ্ধ ও হরমুজ বন্ধ থাকার পরও তেলের দাম কেন আকাশ ছুঁচ্ছে না

দলীয় জার্সির বাজারে ভাটা, ভিন্ন পরিকল্পনায় ব্যবসায়ীরা

আজকের মুদ্রার রেট: ২০ জুলাই ২০২৬

২০ জুলাই ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

জুলাইয়ের ১৮ দিনে রেমিট্যান্স এলো ২২ হাজার কোটি টাকা

রূপালী ব্যাংকের এজিএমে কী কী অনুমোদন হলো

উৎসে কর কর্তন যাচাইয়ে মাঠে এনবিআরের বিশেষ মনিটরিং টিম

প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৩৯ শতাংশ