ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সদরের মোজাফফর হোসেন


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৮-২০২২ দুপুর ৩:৪৭
চাঁপাইনবাবগঞ্জ জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে আবারো নির্বাচিত হয়েছেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফফর হোসেন। রোববার (১৪ আগস্ট) বেলা ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, বিপিএম পিপিএম (বার)-এর সভাপতিত্বে জুলাই-২২ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হন।
 
এছাড়াও জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে শিবগঞ্জ থানার এসআই (নিঃ) সাইফুল ইসলাম এবং শ্রেষ্ঠ এএসআই হিসেবে সদর মডেল থানার এএসআই (নিঃ) আব্দুল করিম এবং বিশেষ কাজের জন্য জেলা গোয়েন্দা শাখার এসআই  মো. মশিউর রহমান।
 
অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেনের নিকট শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের ক্রেস্ট তুলে দেন জেলা পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, বিপিএম পিপিএম (বার)। এসময়  অতিরিক্ত পুলিশ সুপার মো. আতিয়ার রহমান (সদর সার্কেল) সহ জেলা পুলিশের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
 
জানতে চাইলে ওসি মোজাফফর হোসেন বলেন, এ অর্জন শুধু আমার একার পক্ষে অর্জন করা সম্ভব হয়নি, সদর মডেল থানার সকল কর্মকর্তাগণসহ থানাবাসীর সহযোগিতার মাধ্যমেই অর্জন সম্ভব হয়েছে। দায়িত্বভার গ্রহণের পর থেকেই সদর মডেল থানাকে মাদক, জঙ্গী ও বাল্যবিবাহের বিরুদ্ধে সার্বিক আইনশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও তা অব্যহত রাখতে সকলের সহযোগিতা কামনা করছি।

এমএসএম / জামান

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা

সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা