ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে জাতীয় শোক দিবস পালন


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১৫-৮-২০২২ দুপুর ৩:৫৮

মৌলভীবাজার জেলার জুড়ীতে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার সোনিয়া সুলতানা।

একাডেমিক সুপারভাইজার মোঃ আলাউদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি রতন কুমার অধিকারী, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক মিয়া, উপজেলা ভাইস-চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুক আহমদ, যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমদ লেমন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল ইসলাম কাজল, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি সাইফুল ইসলাম সুমন, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম প্রমুখ। এ সময় বীরমুক্তিযোদ্ধাগন, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগসহ সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগসহ বিভিন্ন সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তক অর্পণ ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

এমএসএম / এমএসএম

সিংড়ায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তায় চরম দুর্ভোগ, শত শত মানুষের ভোগান্তি

ধামইরহাটে শিশুকে গাছে আটকিয়ে নির্যাতন, থানায় অভিযোগ

লাকসামে এড. বদিউল আলম সুজন’র আমন্ত্রণে সাংবাদিকদের সাথে মতবিনিময়

‎ ত্রিশালে সরকারি উদ্যোগে কৃত্রিম প্রজনন সেবা, উপকৃত প্রান্তিক গরুর খামারি

‎"কর্তব্যনিষ্ঠার অনন্য দৃষ্টান্ত: আগস্ট ২০২৬-এ ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন সাইফুল আলম"

রায়গঞ্জে গরু চুরি নিয়ে আতঙ্ক, একই রাতে খোয়া গেল ৬টি

রায়পুরে আওয়ামী লীগ নেতার গোডাউন থেকে বিপুল পরিমাণ মজুদ করা সার জব্দ

জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই

শেরপুরে অসহায় বয়োবৃদ্ধ সজু শেখ ও অসুস্থ স্ত্রীর পাশে জেলা প্রশাসন

ভূরুঙ্গামারীতে উদ্বোধনের পরও চালু হয়নি পাবলিক লাইব্রেরি

কোটি টাকার ডেমু পড়ে আছে লাকসাম লোকোশেডে - মরিচায় নষ্ট হচ্ছে যন্ত্রাংশ

‎কুতুবদিয়ায় ১২ দিনে পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু, উদ্বেগ বাড়ছে

রায়গঞ্জে পা হারানো আবুল কালামের পাশে দাঁড়াল মানবিক সংগঠন