জ্বালানি সংকট ও বিদ্যুৎ সাশ্রয় করতে সপ্তাহে ক্লাস হবে ৫ দিন : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিশ্বব্যাপী জ্বালানি সংকট ও বিদ্যুৎ সাশ্রয় করতে সরকারের উদ্যোগ বাস্তবায়নে আগামী বছর নতুন শিক্ষাক্রমে সপ্তাহ হবে পাঁচদিনে।সোমবার (১৫ আগস্ট) দুপুরে চাঁদপুর সফরে এসে সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, সরকার বিদ্যুৎ সাশ্রয়ের জন্য যেসব উদ্যোগ নিয়েছে, সেখানে যদি আমরা এখন থেকেই শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাসগুলো ৫ দিন করি তাহলে একদিন সাশ্রয়ের সুযোগ পাব। শহরে একদিন শিক্ষার্থীদের স্কুলে আনা-নেওয়ার জন্য যে পরিমাণ যানবাহন চলে সেটার সাশ্রয় হবে। তবে এখনো এই বিষয়ে সিদ্ধান্ত হয়নি, সিদ্ধান্ত নিতে যাচ্ছি।
মন্ত্রী বলেন, আমরা ৫ দিনের মধ্যে ক্লাসগুলো পুনর্বিন্যাস করতে চাই, যাতে করে শিক্ষার্থীদের কোনো ধরনের সমস্যা না হয়। এছাড়া করোনাকালে যে শিখন ঘাটতি হয়েছে, সেটি পূরণের জন্য পরিকল্পনা চূড়ান্ত হয়েছে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বশির আহমেদ উপস্থিত ছিলেন। পরে শিক্ষামন্ত্রী জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কীর্তির ওপর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
প্রীতি / জামান
তরুণ কলাম লেখক ফোরাম তিতুমীর কলেজ শাখার নেতৃত্বে আনোয়ার ও বাঁধন
পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহিষ্কার
'দুই -তিন দিনের মধ্যে অপ্রতিম হত্যার মামলার চার্জশিট ' : এসপি
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত