ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

চকবাজারে আগুনের ঘটনায় হোটেলের ২ কর্মী নিখোঁজ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-৮-২০২২ দুপুর ৪:২৫

রাজধানীর চকবাজারের কামালবাগে লাগা আগুনের ঘটনায় দুই হোটেলকর্মী নিখোঁজ রয়েছেন। আগুন লাগা ভবনের নিচে থাকা বরিশাল হোটেলের মো. ওসমান (২৫) ও মো. বিল্লাল নামে দুজন এখনো নিখোঁজ বলে দাবি করেছেন তাদের স্বজনরা।

নিখোঁজ ওসামানের খালাতো ভাই মো. রুবেল বলেন, যে ভবনে আগুন লেগেছে সেটির নিচ তলায় বরিশাল হোটেলে কাজ করত ওসমান। রাতে কাজ করে ওই ভবনের দুই তালায় ঘুমিয়ে ছিল। কিন্তু আগুন লাগার পরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। একাধিকবার তার ফোনে ফোন করলেও ফোন বন্ধ পাওয়া গেছে।

তিনি বলেন, আগুন লাগা ভবনটির দু’তলায় গিয়েছিলাম। সেখানে আমরা মানুষের হাড়ের মতো কিছু দেখতে পেয়েছি।

মো. আব্দুল্লাহ নামের আরেকজন জানান, মো. বিল্লাল (৩৩) নামে তার দুলাভাইও নিখোঁজ। তিনিও বরিশাল হোটেলে কাজ করতেন। গত রাতে নাইট ডিউটি করে দিনে আগুন লাগা ভবনের দ্বিতীয় তলায় ঘুমাচ্ছিলেন। আগুন লাগার পর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছে না।

ফায়ার সার্ভসের উদ্ধারকর্মীরা ধারণা করছেন, ভবনের ভেতরে একাধিক মরদেহ থাকতে পারেএদিকে সোমবার দুপুর ১২টার দিকে লাগা আগুন প্রায় ২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।হোটেলের সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী। তারা বলছেন, সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন শুরুতে বিদ্যুতের ট্রান্সফরমারে যায়। সেখানে আরেক দফা বিস্ফোরণের পর প্লাস্টিকের খেলনা তৈরির কারখানায় আগুন লাগে। 

অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

এমএসএম / জামান

যুগান্তরের প্রতিবেদনের বিরুদ্ধে রাজউক কর্মকর্তা মো. ইলিয়াসের প্রতিবাদ: অভিযোগকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি

বাংলাদেশ মেডিকেলের অনলাইন টিকিট কেটে প্রতারণার শিকার ডুয়েট শিক্ষার্থী: খোয়ালেন পৌনে ১২ হাজার টাকা

২০ দেশের অংশগ্রহণে ঢাকায় শুরু বিটিটিএফ ২০২৬

আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রির নতুন সময়সূচি

রাজউকের আওতাধীন লেকগুলো দূষণমুক্ত করতে কারিগরি কমিটির সভা অনুষ্ঠিত

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন

বর্জ্য অপসারণ ও পানিতে দুর্গন্ধ রোধে নেওয়া হচ্ছে বুয়েটের বিশেষজ্ঞ সহায়তা

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এস. এম. মিজানুর রহমান রাজের নেতৃত্বে ঢা. ম. উ. যুবদলের মিছিল

আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্যের প্রেক্ষাপট বিবেচনার আহ্বান: বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন

অটিজমে অবদানের স্বীকৃতি হিসেবে সম্মানসূচক ডক্টরেট পেলেন ইয়াশা সোবহান

অনুমতি ছাড়া গ্যাস সংযোগে সড়ক খনন: মুরাদপুরে সরঞ্জামসহ আটক ২

শিমুল সিন্ডিকেটে বন্দী ইইডি

এআই ও টেকসই পর্যটনকে গুরুত্ব দিয়ে ২৯ অক্টোবর শুরু হচ্ছে বিটিটিএফ ২০২৬