শেরপুরে জাতীয় শোক দিবস পালিত
বগুড়ার শেরপুরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধার মধ্যদিয়ে ৪৭তম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদা জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, সংগীত, চিত্রাঙ্কন, আবৃত্তি প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার (১৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের উপজেলা চত্ত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ময়নুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ শাহ জামাল সিরাজীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন- শেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. গোলাম ফারুক, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন, শেরপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান খোন্দকার, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা, বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দিবসটিতে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, শেরপুর থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, শেরপুর অফিসার্স ক্লাব, শেরপুর উপজেলা আওয়ামী লীগ, প্রেসক্লাব, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন এবং প্রতিষ্ঠানের পক্ষে উপজেলা পরিষদ চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়াও জাতীয় শোক দিবস উপলক্ষে শেরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী আলোচনা সভা, শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা, ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া মাহফিল এবং সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয়েছে ।
এমএসএম / জামান
রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল
বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত