ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

বাঘায় প্যানেল মেয়র পিন্টুর ৪০০ পরিবারের মাঝে খাদ্য বিতরণ


বাঘা প্রতিনিধি photo বাঘা প্রতিনিধি
প্রকাশিত: ৩-৭-২০২১ দুপুর ৪:৩৩
রাজশাহীর বাঘা উপজেলায় নিম্নআয়ের ব্যবসায়ীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু। শনিবার (৩ জুলাই) বাঘা উপজেলা আওয়ামী লীগের স্থায়ী কার্যালয়ে ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীদের সহযোগিতায় ৪০০ পরিবারের জন্য চাল, ডাল, আলুসহ খাদ্যসামগ্রী বিতরণ করেন এই নেতা।
 
বাঘা পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু বাঘা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিককে বলেন, বাঘা-চারঘাটের উন্নয়নের রূপকার, গণমানুষের নেতা, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বাঘা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. শাহরিয়ার আলম এমপির নির্দেশে বাঘা পৌরসভার সকল চা-দোকানদার, নাপিত ও ঋষি সম্প্রদায় ‍এবং এই চলমান এই কঠোর লকডাউনে নিম্নআয়ের মানুষ ও ব্যবসায়ীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
 
করোনাকালীন ‍এই সময়ে কঠোর বিধিনিষেধের মধ্যে জীবন ও জীবিকা স্বাভাবিক রাখতে ৪০০ পরিবারের মাঝে চাল, ডাল ও আলুসহ খাদ্যসামগ্রী বিতরণ করি। উপজেলার বিত্তবানদের এলাকার গরিব, নিম্নআয়ের মানুষদের নিজ নিজ অবস্থান হতে সাহায্য করার জন্য অনুরোধ করেন প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু।

এমএসএম / জামান

গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে শালিখায় কর্মশালা অনুষ্ঠিত

নড়াগাতীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের

চাঁদপুরে খাল দূষণ ও ভরাট করায় দুই রাইস মিল মালিকের জরিমানা

ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন উদ্যমে ঘর নির্মাণের কাজ শুরু

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই বংশের সংঘর্ষ, আহত ১৪

তারাগঞ্জে দায়সারা ভাবে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত,কৃষকদের ক্ষোভ

চট্টগ্রাম ​কাস্টমস হাউসে ঘুষ বাণিজ্য, রাজস্ব ফাঁকির ধুম

মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা

কুড়িগ্রামে জেলা টাউন ক্লাবে আধুনিক ডিজিটাল প্রজেক্টর উদ্বোধন

গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে স্টুডেন্ট ফোরামের দ্বি-মাসিক স্টাডি সার্কেল অনুষ্ঠিত

এসিল্যান্ডের ড্রাইভার থেকে কোটি টাকার সাম্রাজ্য

কুমিল্লায় গোল্ডেন লাইফ ইনসুরেন্সের আল-ফালাহ্ ইসলামী জীবন বীমা প্রকল্পের উন্নয়ন সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে প্রথমবারের মতো চালু হলো রেডি টু কুক ফিস