কুলাউড়ায় মাজারে নিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টা, বৃদ্ধ আটক
মৌলভীবাজার জেলার কুলাউড়ায় দশ বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবুল মিয়া (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৪ আগস্ট) বিকেলে সদর ইউনিয়নের প্রতাবী এলাকা থেকে স্থানীয়রা বাবুলকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। ওই শিক্ষার্থী উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে ৩য় শ্রেণির ছাত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কয়েকদিন যাবৎ বাবুল মিয়া স্কুলে আসাযাওয়ার সময় ওই ছাত্রীকে উত্যক্ত করতেন। রবিবার স্কুলে যাওয়ার সময় বাবুল ওই ছাত্রীকে আটকিয়ে জোর করে প্রতাবী এলাকার একটি মাজারের পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণেরচেষ্টা করেন।
বিষয়টি স্থানীয় লোকজন টের পেলে বাবুলকে আটকে রেখে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে বিকেলে ঘটনাস্থল থেকে বাবুলকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক জানান, গ্রেপ্তারকৃত বাবুলকে সোমবার (১৫ আগস্ট) সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
পাহাড়ের ১১ জাতিগোষ্ঠীর অনন্য জীবনধারা ও টিকে থাকার সংগ্রাম
সিংড়ায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তায় চরম দুর্ভোগ, শত শত মানুষের ভোগান্তি
ধামইরহাটে শিশুকে গাছে আটকিয়ে নির্যাতন, থানায় অভিযোগ
লাকসামে এড. বদিউল আলম সুজন’র আমন্ত্রণে সাংবাদিকদের সাথে মতবিনিময়
ত্রিশালে সরকারি উদ্যোগে কৃত্রিম প্রজনন সেবা, উপকৃত প্রান্তিক গরুর খামারি
"কর্তব্যনিষ্ঠার অনন্য দৃষ্টান্ত: আগস্ট ২০২৬-এ ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন সাইফুল আলম"
রায়গঞ্জে গরু চুরি নিয়ে আতঙ্ক, একই রাতে খোয়া গেল ৬টি
রায়পুরে আওয়ামী লীগ নেতার গোডাউন থেকে বিপুল পরিমাণ মজুদ করা সার জব্দ
জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই
শেরপুরে অসহায় বয়োবৃদ্ধ সজু শেখ ও অসুস্থ স্ত্রীর পাশে জেলা প্রশাসন
ভূরুঙ্গামারীতে উদ্বোধনের পরও চালু হয়নি পাবলিক লাইব্রেরি
কোটি টাকার ডেমু পড়ে আছে লাকসাম লোকোশেডে - মরিচায় নষ্ট হচ্ছে যন্ত্রাংশ