ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

উত্তরায় গার্ডার পড়ে শিশুসহ নিহত ৪


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-৮-২০২২ বিকাল ৬:৩৩

রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বিআরটি ফ্লাইওভারের গার্ডার চাপায় প্রাইভেটকারে থাকা শিশুসহ ৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৪টা ২০মিনিটে উত্তরা উত্তরা পশ্চিমের সেক্টর-৩ নম্বরের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্যারাডাইস টাওয়ারের সামনে এই দুর্ঘটনা ঘটে। বাস রেপিড ট্রানজিট (বিআরটি) প্রজেক্টের একটি ক্রেন বক্সগার্ডার উঠানোর সময় প্রাইভেটকারে পড়ে। এতে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন হৃদয় (২৬) ও রিয়া মনি (২১)। তাদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের নাম- রুবেল (৫০), ঝর্না (২৮), দুই শিশু জান্নাত (৬) ও জাকারিয়া (২)।

দুর্ঘটনার পর ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সৃষ্টি হয় তীব্র যানজটের। যানজট নিরসন ও দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি সরিয়ে নিতে পুলিশ চেষ্টা চালাচ্ছে। উত্তরাপশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, বিআরটি প্রজেক্টের একটি ক্রেন বক্সগার্ডার ওঠানোর সময় ঢাকা গাজীপুর মহাসড়কে ৩নং সেক্টর প্যারাডাইস টাওয়ারের সামনে উল্টে গিয়ে গাজীপুরগামী একটি রেডওয়াইন কালারের প্রাইভেট কারের (ঢাকা মেট্রো গ-২২-৬০০৮) উপর পড়ে যায়। এতে প্রাইভেটকারে থাকা দুই শিশুসহ চারজন নিহত ও দুইজন আহত হয়। ফায়ার সার্ভিসের মাধ্যমে গাড়ির ভিতরে চাপা পড়াদের উদ্ধার কাজ করছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার দেয়ান আজাদ হোসেন জানান, ক্রেন দিয়ে উঠানোর কাজ চলছিলো। প্রাইভেটকার নিচ দিয়ে যাওয়ার সময় গার্ডারটি ছিটকে গাড়ির ওপরে পড়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছে। 

প্রীতি / জামান

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব