ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে পিউরিয়া ফাস্ট ফুডকে ভ্রাম্যমান আদালতের জরিমানা


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১৫-৮-২০২২ রাত ১১:৫৪

মৌলভীবাজার জেলার জুড়ীতে ভ্রাম্যমান আদালত পিউরিয়া ফাস্ট ফুডকে  জরিমানা করেছে। সোমবার (১৫ আগস্ট) রাতে উপজেলার চৌমুহনীতে অবস্থিত পিউরিয়া ফাস্ট ফুডকে জাতীয় শোক দিবসে পতাকা অর্ধনমিত না রাখা এবং আইন অমান্য করে সন্ধ্যার পর পতাকা টানিয়ে রাখায়  জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও  সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পিউরিয়া ফাস্ট ফুড নামক একটি দোকান জাতীয় শোক দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত না রাখা এবং আইন অমান্য করে সন্ধ্যার পর পতাকা টানিয়ে রাখার খবর পেয়ে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী।
এ সময় তিনি আইন অমান্য করায় ৪ হাজার টাকা জরিমানা করে আদায় করেন।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী বলেন, জাতীয় শোক দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত না রাখা এবং আইন অমান্য করে সন্ধ্যার পর পতাকা টানিয়ে রাখা একটি বড় ধরনের অপরাধ। এ অপরাধে পিউরিয়া ফাস্ট ফুড কে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সারাদেশে রাত আটটার পর বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দোকান পাট বন্ধের সরকারি নির্দেশনা রয়েছে। এ নির্দেশনা অমান্য করায় এ ব্যবসা প্রতিষ্ঠান কে সতর্ক করা হয়।

এমএসএম / এমএসএম

নালিতাবাড়ীতে বাল্য বিবাহ পন্ড: কাজী, বর ও কনের বাবাকে অর্থদণ্ড

চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার

সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ" ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

পাহাড়ের ১১ জাতিগোষ্ঠীর অনন্য জীবনধারা ও টিকে থাকার সংগ্রাম

সিংড়ায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তায় চরম দুর্ভোগ, শত শত মানুষের ভোগান্তি

ধামইরহাটে শিশুকে গাছে আটকিয়ে নির্যাতন, থানায় অভিযোগ

লাকসামে এড. বদিউল আলম সুজন’র আমন্ত্রণে সাংবাদিকদের সাথে মতবিনিময়

‎ ত্রিশালে সরকারি উদ্যোগে কৃত্রিম প্রজনন সেবা, উপকৃত প্রান্তিক গরুর খামারি

‎"কর্তব্যনিষ্ঠার অনন্য দৃষ্টান্ত: আগস্ট ২০২৬-এ ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন সাইফুল আলম"

রায়গঞ্জে গরু চুরি নিয়ে আতঙ্ক, একই রাতে খোয়া গেল ৬টি

রায়পুরে আওয়ামী লীগ নেতার গোডাউন থেকে বিপুল পরিমাণ মজুদ করা সার জব্দ

জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই

শেরপুরে অসহায় বয়োবৃদ্ধ সজু শেখ ও অসুস্থ স্ত্রীর পাশে জেলা প্রশাসন