ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ভারতে নিষিদ্ধ হল ফুটবল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬-৮-২০২২ দুপুর ১১:৮

ফুটবলীয় কার্যক্রমে ভারতকে নিষিদ্ধ করল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এ কার্যক্রমে তৃতীয় পক্ষের প্রভাব খাটানোর অভিযোগে ভারতীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) এ শাস্তির মুখে পড়ে। মঙ্গলবার (১৬ আগস্ট) আনুষ্ঠানিক এক বিবৃতিতে এ নিষেধাজ্ঞার খবর জানায় ফিফা। 

বিবৃতিতে সংস্থাটি বলেছে, ব্যুরো অব ফিফা কাউন্সিল সর্বসম্মতভাবে এআইএফএফকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। কারণ এ সংস্থায় তৃতীয় পক্ষের অনুচিত প্রভাবের ফলে ফিফা সনদের পরিষ্কার লঙ্ঘন হয়েছে।

কয়েক মাস আগে এআইএফএফের সংবিধান সংশোধন করে দ্রুত নির্বাচন করার জন্য ৩ সদস্যের কমিটি গড়ে দিয়েছিলেন ভারতের সর্বোচ্চ আদালত। স্বশাসিত ক্রীড়া সংস্থায় তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ফিফার আইন বিরুদ্ধ। তাই এই কমিটির হস্তক্ষেপের বিরুদ্ধে কড়া সিদ্ধান্ত নিল ফিফা।

ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, দেশটির সুপ্রিম কোর্ট নির্ধারিত কমিটি এরই মধ্যে দ্রুত ফেডারেশনের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তৎপর হয়েছে। এ নির্বাচন প্রক্রিয়াটি আগামী ২৮ আগস্ট শুরু করার কথা।

আগামী ১১ অক্টোবর থেকে ৩০ অক্টোবর ভারতে মেয়েদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবল হওয়ার কথা রয়েছে। ফিফার নিষেধাজ্ঞার ফলে এ বিশ্বকাপ ফুটবল আয়োজন যেমন অনিশ্চয়তার মধ্যে পড়ল, তেমনি অন্ধকারে চলে গেল সুনীল ছেত্রীদের ফুটবল ভবিষ্যৎ।

প্রীতি / প্রীতি

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে