নির্মাণাধীন ভবনের ক্রেন থেকে রড পড়ে আহত ৫
রাজধানীর গুলিস্তান হল মার্কেটের নির্মাণাধীন বহুতল ভবনে ক্রেন দিয়ে রড তোলার সময় রড নিচে পড়ে ৫ পথচারী আহত হয়েছেন। সোমবার (১৫ আগস্ট) রাত ৮টার দিকে গুলিস্তানে আজমেরী হোটলের পাশের রাস্তায় ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
আহতরা হলেন- জাকির হোসেন (৩৫), সাহাবুদ্দিন (৪০), মো. সবুজ (৪০), জাহাঙ্গির হোসেন (৩৪) ও রেজাউল করিম (৩৩)। তারা জানান, তারা গুলিস্তান হল মার্কেটের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় ওপর থেকে অনেকগুলো রড নিচে পড়ে।
আহতদের হাসপাতালে আনা মো. হাসান জানান, হল মার্কেটের ওপরে কাজ চলছে। ক্রেন দিয়ে ওপড়ে রড তোলা হচ্ছিল। এসময় ক্রেন থেকে অনেকগুলো রড রাস্তায় পথচারীদের ওপর পড়ে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত ৫ জনের মাথায় ও শরীরে আঘাত লেগেছে। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রীতি / প্রীতি
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ