কুলাউড়ায় পুলিশের জালে কুখ্যাত মাদক ব্যবসায়ী মনু
মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের অভিযানে ৬০২ পিস ইয়াবাসহ মনু মিয়া (৪৫) নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। কুখ্যাত এই মাদক ব্যবসায়ী মনুকে পুলিশ গ্রেপ্তার করায় তাৎক্ষণিক হায়দরগঞ্জ বাজারের স্থানীয় জনতা আনন্দ মিছিল করে পুলিশকে ধন্যবাদ জানান।
মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম জানান, সোমবার সন্ধ্যায় উপজেলার কর্মধা ইউনিয়নের হায়দরগঞ্জ বাজার এলাকায় থানার ওসি মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে এসআই মো. এনামুল হক সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন।
এ সময় গোপন তথ্যের ভিত্তিতে কর্মধার টাট্টিউলি গ্রামের মৃত নানু মিয়া ছেলে মনুকে তার হায়দরগঞ্জ বাজারস্থ চায়ের দোকান থেকে ৬০২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ওসি আব্দুছ ছালেক বলেন, মনু দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মামলা আদালতে বিচারাধীন। সিলেট রেঞ্জ ডিআইজির সার্বিক দিকনির্দেশনা ও জেলা পুলিশ সুপারের নির্দেশে কুলাউড়ায় পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এমএসএম / জামান
নালিতাবাড়ীতে বাল্য বিবাহ পন্ড: কাজী, বর ও কনের বাবাকে অর্থদণ্ড
চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার
সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ" ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন
পাহাড়ের ১১ জাতিগোষ্ঠীর অনন্য জীবনধারা ও টিকে থাকার সংগ্রাম
সিংড়ায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তায় চরম দুর্ভোগ, শত শত মানুষের ভোগান্তি
ধামইরহাটে শিশুকে গাছে আটকিয়ে নির্যাতন, থানায় অভিযোগ
লাকসামে এড. বদিউল আলম সুজন’র আমন্ত্রণে সাংবাদিকদের সাথে মতবিনিময়
ত্রিশালে সরকারি উদ্যোগে কৃত্রিম প্রজনন সেবা, উপকৃত প্রান্তিক গরুর খামারি
"কর্তব্যনিষ্ঠার অনন্য দৃষ্টান্ত: আগস্ট ২০২৬-এ ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন সাইফুল আলম"
রায়গঞ্জে গরু চুরি নিয়ে আতঙ্ক, একই রাতে খোয়া গেল ৬টি
রায়পুরে আওয়ামী লীগ নেতার গোডাউন থেকে বিপুল পরিমাণ মজুদ করা সার জব্দ
জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই
শেরপুরে অসহায় বয়োবৃদ্ধ সজু শেখ ও অসুস্থ স্ত্রীর পাশে জেলা প্রশাসন
Link Copied