দৌলতপুরের আড়িয়া ইউনিয়নে এবার পালিত হলো না শোক দিবস
জাতীয় শোক দিবসে সরকারি, আধা-সরকারি স্বায়ত্তশাসিত ও স্থানীয় সরকারর প্রতিটি প্রতিষ্ঠানে আলোচনা সভাসহ কর্মসূচি পালনের সরকারি নির্দেশনা ছিল। নির্দেশনা মোতাবেক কুষ্টিয়ার দৌলতপুরের একটি ইউপি বাদে সবকটিতে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে।
উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারগণ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধাদের দাওয়াতক্রমে ইউপি কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করেন। ব্যতিক্রম শুধু একটি ইউনিয়ন, সেটি হচ্ছে দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়ন। এই ইউনিয়ন পরিষদের উদ্যোগে শোক দিবসের কর্মসূচি পালনের কোনো আয়োজন করা হয়নি।
আড়িয়া ইউপি সদস্যদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, শোক দিবসের কর্মসূচির কোনো দাওয়াত তারা পাননি। চেয়ারম্যানের পক্ষ থেকে এ বিষয়ে তাদের কিছু বলা হয়নি। এমনকি স্থানীয় মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দও এ বিষয়েও অবগত নন।
ইউপি মেম্বারগণ ও স্থানীয় নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ায় শোক দিবস পালন থেকে ইউনিয়ন বঞ্চিত হয়েছে।
দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের এক নেতার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার বাড়ি আড়িয়া ইউনিয়নে। আমাদের ইউনিয়ন পরিষদে শোক দিবসের কোনো কর্মসূচি পালিত না হওয়ায় ক্ষুব্ধ রাজনৈতিক নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধারা। ক্ষুব্ধ হয়ে ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ অনেকই আমাদের উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
এ বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বারের সাথে কথা বললে তিনি জানান, এমন একটি অভিযোগ আমি পেয়েছি। পরিষদে সংস্কারকাজ চলছে, তাই নাকি ১৫ আগস্ট পালন করতে পারেনি। তবে এমন একটি বিশেষ দিনে কোনো কর্মসূচি পালন না করাটা উদ্বেগজনক। আমি এ বিষয়ে কাল তাদের সাথে কথা বলব।
এমএসএম / জামান
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
Link Copied