শাহবাগের সমাবেশে বামদের সাথে পুলিশের ধাক্কাধাক্কি
দুর্নীতি বন্ধ, অর্থপাচার রোধ, গ্যাস-বিদ্যুৎ-পানির দাম বৃদ্ধির পায়তারা বন্ধ, শ্রমিকের মজুরি বৃদ্ধির দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট। আজ মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল ১১টায় পল্টন মোড় থেকে এই মিছিল শুরু হয়।
শাহবাগের মোড়ে মিছিলটিকে আটকে দেয় পুলিশ। তখন মিছিলে অংশগ্রহণকারী জনতা সেখানে সমাবেশ শুরু করে। তারা দুর্নীতি বন্ধ, অর্থপাচার রোধ, গ্যাস-বিদ্যুৎ-পানির দাম বৃদ্ধির পায়তারা বন্ধ, শ্রমিকের মজুরি বৃদ্ধির দাবিতে শ্লোগান দিতে থাকেন।
সমাবেশের একপর্যায়ে পুলিশের দেওয়া ব্যারিকেড মাড়িয়ে সামনে যাওয়ার চেষ্টা করে বিক্ষোভকারীরা। কিন্তু পুলিশ পথ আটকায়। এসময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাক্কাধাক্কি ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কেউ আহত হয়েছে কিনা- সেবিষয়ে এখনো তথ্য পাওয়া যাচ্ছে না।
প্রীতি / প্রীতি
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ