ঢাকা বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

বিরাটের ফর্ম নিয়ে যা বললেন সৌরভ গাঙ্গুলি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬-৮-২০২২ দুপুর ১:৪১

২০১৯ সালের নভেম্বর মাসের পর আর কোন সেঞ্চুরি পাননি ভারতের টপ অর্ডার ব্যাটার বিরাট কোহলি। সেই থেকেই তিনি ভুগছেন ফর্মহীনতায়। নানা চেষ্টার পরও বিরাট এখন পর্যন্ত স্বভাবসুলভ ফর্মে ফিরতে পারেননি। তাই স্বাভাবিকভাবেই সব টুর্নামেন্ট ও সিরিজের আগেই ওঠে প্রশ্ন, ‘বিরাট ফর্মে ফিরবেন কবে?’

এ নিয়ে আগেও কথা বলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি। এশিয়া কাপের আগেও আরেকবার কোহলিকে নিয়ে কথা বললেন সৌরভ। তিনি বলেন, ‘তাকে চর্চা করতে দিন, খেলতে দিন। সে বড় খেলোয়াড় এবং বড় স্কোরও করবে। আমি আশা করি সে ফিরবে। সে কেবল সেঞ্চুরি করা নয় আমি আশা করি এশিয়া কাপে সে তার ফর্ম ফিরে পাবে।’

বিরাট কোহলি শেষ খেলেছেন চলতি বছরের জুলাই মাসে। জিম্বাবুয়ে সিরিজেও খেলছেন না বিরাট। তবে এশিয়া কাপ দলে আছেন বিরাট।

সূত্র: এনডিটিভি

প্রীতি / প্রীতি

বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ

দায়িত্বের সঙ্গে মানসিকতায় বদল চান তানজিদ

বাংলাদেশকে শাস্তি দিল আইসিসি

রজনীকান্তের সিনেমা দেখতে পুরো প্রেক্ষাগৃহ ভাড়া নিলেন স্যামসন

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে বাংলাদেশকে কী করতে হবে

জরিমানার ৩৫ হাজার টাকা আয় করতে কতক্ষণ লাগবে রোনালদোর

যেভাবে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে পারে বাংলাদেশ

নিষেধাজ্ঞা কাটিয়ে কবে ফিরবেন রোনালদো

মাঠেই ক্রিকেটারদের শারদীয় উৎসব

বর্তমান ক্রিকেটারদের মধ্যে পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিক

শুবমান শ্রেয়াস অভিষেককে নিয়ে বিতর্কিত মন্তব্য ট্রান্স ক্রিকেটারের

ধারাভাষ্য থেকে আথারটন-হুসেইনকে বাদ দিল পাকিস্তান!

এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের বড় জয়