ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

রাউজানে শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে ৫ যাত্রীসহ অটোরিকসা খাদে


আমির হামজা, রাউজান  photo আমির হামজা, রাউজান
প্রকাশিত: ১৬-৮-২০২২ দুপুর ৩:৫৬

চট্টগ্রামের রাউজানের কাপ্তাই মহাসড়কে স্কুলে যাওয়ার সময় সড়ক পার হতে গিয়ে দ্রুতগামী একটি অটোরিকসার ধাক্কায় এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছে। ওই স্কুলছাত্রীকে ধাক্কা দিয়ে ৫ যাত্রী নিয়ে খাদে পড়ে যায় অটোরিকসাটি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নোয়াপাড়া পাইওনিয়ার হাসপাতালে পাঠিয়েছেন। মঙ্গলবার (১৬ আগস্টা) সকাল ১০টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কমলার দীঘির পাড়ে এ দুর্ঘটনা ঘটে।

আহত স্কুলছাত্রীর নাম তানজিনা হামিদ (১৪)। সে ওই ওয়ার্ডের গর্জা-গণির পাড়া গ্রামের প্রবাসী আব্দুল হামিদের মেয়ে এবং নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। আহত সিএনজি অটোরিকশার পাঁচ যাত্রীর নাম পাওয়া যায়নি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে স্কুলে যেতে সড়ক পার হচ্ছিল আহত ছাত্রী তানজিনা হামিদ। এ সময় চট্টগ্রাম নগরীর কাপ্তাই রাস্তার মাথাগামী একটি নিবন্ধনহীন অটোরিকসা তাকে ধাক্কা দিয়ে ৫ যাত্রী নিয়ে পাশের খাদে পড়ে যায়। এ সময় যাত্রী ও চালক আহত হন।

রাউজানের নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মুহাম্মদ জয়নাল আবেদীন বলেন, ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে খাদ থেকে অটোরিকসাটি উদ্ধার করা হয়েছে। আহতদের স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেছেন।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান