আক্কেলপুরে তালাবদ্ধ ঘরে মুখের ওপর বালিশ দেয়া গন্ধযুক্ত লাশ
জয়পুরহাটের আক্কেলপুরে তালবদ্ধ একটি ঘরে মুখের ওপর বালিশ দেয়া গন্ধযুক্ত একটি লাশের খরব পেয়েছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে আক্কেলপুর পৌর এলাকার রেলস্টেশন সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারের দক্ষিণ-পূর্ব পাশে। ধারণা করা হচ্ছে, নিহত দুলাল হোসেন (৩৬) দিনাজপুরের হিলি হাকিমপুরের দক্ষিণ বাসুদেবপুর গ্রামের বাসিন্দা ও রেলস্টেশনের পাশে কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ল ফজলুর রহমানের বাড়ির ভাড়াটিয়া।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জনা গেছে, নিহত ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে দিনাজপুরের হিলি থেকে ভারতীয় জিরা, দুধ, প্রসাধনসামগ্রী, বিভিন্ন ধরনের সুগন্ধীজাতীয় মালামাল নিয়ে এসে আক্কেলপুরসহ আশপাশের বিভিন্ন হাট-বাজারে বিক্রি করতেন। প্রায় দুই মাস পূর্বে ফজলুর রহমানের বাড়ির একটি ঘর তিনি এক হাজার টাকায় ভাড়া সেন। এর পর থেকেই তিনি ও তার ভাতিজা ওই ঘরেই থাকতেন। মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে ওই ঘর থেকে দুর্গন্ধ পেয়ে পার্শ্ববর্তীরা বাড়ির মালিককে খবর দিলে বাড়ির মালিক এসে দরজা তালাবদ্ধ থাকায় জানালা দিয়ে লাশটি দেখতে পান। এরপর থানা পুলিশে খবর দিলে আক্কেলপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। তবে লাশ উদ্ধারের জন্য সিআইডির বিশেষ টিম আসার অপেক্ষায় রয়েছে আক্কেলপুর থানা পুলিশ। এ ঘটনার পর থেকেই কথিত ওই ভাতিজা নিখোঁজ রয়েছে।
বাড়ির মালিক ফজলুর রহমান বলেন, মৃত দুলাল হোসেন ও তার ভাতিজা মাস দেড়েক আগে আমার বাড়ির একটি ঘর ভাড়া নিয়ে থাকতেন। গত রোবার তাদের দুজনের মধ্যে বিবাদ হয়। বিষয়টি আমাকে পাশের আরেক ভাড়াটিয়া জানান। পরে তাদের সাথে আর দেখা হয়নি। আজ দুপুর ১২টার দিয়ে জানালা দিয়ে তার লাশ দেখতে পাই।
স্থানীয় ৪নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম পল্টু বলেন, থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসেছে। দুলাল ও তার ভাতিজার বিবাদের কারণেই এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দীক বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। সিআইডির বিশেষ টিম আসার পর লাশটি উদ্ধার করা হবে। মৃত দুলালের পিতার নাম এবং তার কথিত ভাতিজার পরিচয় এখনো পাওয়া যায়নি।
এমএসএম / জামান
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়