পাইকগাছার সোলাদানার ক্ষতিগ্রস্ত ওয়াপদার বেড়িবাঁধ মেরামত
খুলনার পাইকগাছার সোলাদানার ক্ষতিগ্রস্ত ওয়াপদার বেড়িবাঁধ মেরামত করা হয়েছে। সোমবার (১৫ আগস্ট) দিনভর শতাধিক লোক কাজ করে বেড়িবাঁধটি মেরামত করেন।
উল্লেখ্য, শিবসা নদীর প্রবল জোয়ারের স্রোতে পানি উন্নয়ন বোর্ডের ২৩নং পোল্ডারের উপজেলার সোলাদানা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ভাঙ্গাহাঁড়ি পাঁচ মুখ কারিতাস গেটসংলগ্ন স্থানে ওয়াপদার বেড়িবাঁধ ভেঙে যায়। এতে ইউনিয়নের মাস্টারপাড়া, পার বয়ারঝাপা, নায়েবখালী, টেংরামারী ও সোলাদানার আংশিকসহ ৫টি গ্রাম প্লাবিত হয়। তলিয়ে যায় শত শত বিঘা চিংড়ি ঘের ও আমন ফসলের বীজতলা। চিংড়ি ঘেরের মৎস্য ভেসে গিয়ে এবং বীজতলা তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
এদিকে, উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজীর নেতৃত্বে তিন শতাধিক লোক সোমবার সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা কাজ করে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধটি মেরামত করেন। মেরামত কাজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।
এ সময় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, ওসি জিয়াউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী রাজু হাওলাদার, দুর্যোগ প্রস্তুতি কর্মসূচি সিপিপির উপজেলা টিম লিডার ও ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন, সাবেক ইউপি সদস্য বিএম আরেফিন আলী, রবিউল ইসলাম ও ছাত্রলীগ নেতা রমজান সরদার।
এমএসএম / জামান
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied