পাবনায় প্রতিবেশীর বাথরুমে মিলল স্কুলশিক্ষার্থীর মৃতদেহ
পাবনা থানা পুলিশ একটি গ্রামের প্রতিবেশীর বাথরুম থেকে রোমিও (৮) নামের তৃতীয় শ্রেণির এক স্কুলশিক্ষার্থীর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করেছে। তাকে পিটিয়ে হত্যা করে মৃতদেহ বাথরুমে ফেলে রাখা হয়েছে বলে পুলিশের ধারণা। মঙ্গলবার (১৬ আগস্ট) প্রত্যুষে পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গী গ্রামের মির্জা মশিউর রহমানের বাড়ির বাথরুম থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়।
রোমিও উপজেলার বালিয়াডাঙ্গী গ্রামের মাসুদ আলীর ছেলে ও বালিয়াডাঙ্গী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (১৫ আগস্ট) সকালে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি রোমিও। অনেক খোঁজাখুজি পরও তাকে না পেয়ে এলাকায় মাইকিং করেন পরিবারের সদস্যরা। অবশেষে মঙ্গলবার প্রত্যুষে প্রতিবেশী মশিউরের বাড়ির বাথরুমে রোমিওর মৃতদেহ দেখতে পেয়ে তাদের খবর দেন প্রতিবেশীরা। পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে পাবনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন