ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ১৬-৮-২০২২ বিকাল ৫:১৮

দৈনিক খবরপত্র পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি আব্দুল বাছিত খানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৫ আগস্ট) রাতে সাংবাদিক বাছিত খানের চাচা আব্দুল খালিক বাদী হয়ে কমলগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন।

সাংবাদিক আব্দুল বাছিত খানকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা এ মামলায় আটক ৩ জনসহ ৬ জনকে আসামি করা হয়েছে। 

উল্লেখ্য, গত শনিবার দুপুরে মোটরসাইকেল নিয়ে কমলগঞ্জে আসার পথে উবাহাটা এলাকায় হেমলেট পরা মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা পথরোধ করে তাকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখান থেকে আশংকাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছে। রোববার রাতে তার জ্ঞান ফেরে।

সোমবার দুপুরে তিনি কথা বলেন। হাসপাতালের বেডে সাদা কাপড়ের ব্যান্ডেজে মোড়ানো আব্দুল বাছিত খানের শরীর। তাঁর ঘাড়, হাত,কোমর, উরু এবং পায়ের গোড়ালিতে অগণিত আঘাত করা হয়েছে।

চিকিৎসকরা জানান, সাংবাদিক বাছিতের প্রথম অস্ত্রোপচার সফল হলেও এখনো অনেক অস্ত্রোপচার রয়ে গেছে। কাটেনি শঙ্কা।

এদিকে, পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আখলিছ মিয়া ও মকবুল মিয়া নামে দুজনসহ তিনজনকে আটক করে জেলহাজতে প্রেরণ করেছে।

জামান / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান