ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কাশিমপুরে ককটেল ফাটিয়ে রকেট এজেন্টের টাকা ছিনতাই


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ১৬-৮-২০২২ বিকাল ৫:৩২

গাজীপুরের কাশিমপুরে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান রকেটের এক বিক্রয় কর্মীকে কুপিয়ে ৫ লাখ ২২ হাজার টাকা ছিনতাই এর ঘটনা ঘঠেছে। মঙ্গলবার (১৬ আগষ্ট) দুপুর ২ টা সময় কাশিমপুর থানাধীন বাগানবাড়ী এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এসময় ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়  ওই বিক্রয় কর্মী। পরে তাকে স্থানীয়দের সহয়তায় উদ্ধার করে কোনাবাড়ী ক্লিনিকে ভর্তি করা হয়।

ছিনতাই এর স্বীকার সাহেদ (২৫)কোনাবাড়ী আমবাগ পশ্চিম পাড়া  এলাকার মৃত তাইজুল ইসলামের ছেলে। সাহেদের সহকর্মী লিটন বলেন,হাতীমারা কলেজের সামনে থেকে কোনাবাড়ী আসার উদ্দেশ্যে অটো ভ্যানে উঠি। এসময় অপরিচিত আরো দুইজন একই ভ্যানে উঠে। বাগানবাড়ীর কাছাকাছি আসলে সামনে এবং পিছন থেকে দুই মোটরসাইকেল এসে অটো ভ্যানকে চাপ দিয়ে ককটেল ফাটিয়ে আতংক সৃষ্টি করে । তখন দৌড়ে পালিয়ে যায় লিটন। তিনি বলেন, সাহেদের স্বাস্থ্য ভালো থাকায় ভ্যান থেকে নামতে পারেনি। পরে তার কাছে থাকা ব্যাগে ৫ লাখ ২২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

রকেট এজেন্ট এর সুপারভাইজার সোহেল রানা বলেন,খবর পেয়ে  ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় তাকে কোনাবাড়ী ক্লিনিকে ভর্তি করি।

জিএমপি কাশিমপুর থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে ছিনতাইকারীদের চিহ্নিতের কাজ চলছে। তাদেরকে দ্রুত গ্রেপ্তার করা হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার