রিভলবার, গুলি ও মাদকসহ যুবক গ্রেফতার
রাজধানীর মিরপুর পূর্ব কাফরুল থেকে রিভলবার, গুলি ও মাদকসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর কাফরুল থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মো. ওমর আলী শিশির (২৮)। তার বাড়ি রাজধানী বাড্ডা থানা এলাকায়। সম্প্রতি, কাফরুল থানার পূর্ব কাফরুলস্থ ডিএনসিসি ১৪৭ এ অবস্থিত ব্রাদারস ইন্জিয়ারিং ওয়ার্কস এর সামনের পাকা রাস্তার উপর থেকে একটি ৬ চেম্বার বিশিষ্ট লোহার তৈরি রিভলবার, ১ রাউন্ড গুলি ও ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি সম্পর্কে সহকারী পুলিশ কমিশনার (মিরপুর জোন) এমএম মঈনুল ইসলাম জানান, থানা এলাকায় ডিউটিকালীন সময়ে তার নেতৃত্বে এসআই তারেক আহম্মেদ, এস আই সোহেবুর রহমান, এএসআই/মারুফ হোসেন, এএসআই বাকীর হোসেন সংবাদ পান যে, কাফরুল থানার পূর্ব কাফরুলস্থ ডিএনসিসি ১৪৭ এ অবস্থিত ব্রাদারস ইন্জিয়ারিং ওয়ার্কস এর সামনে একজন অস্ত্রধারী মাদক ব্যাবসায়ী অস্র ও মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
এমন তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে মো. ওমর আলী শিশির (২৮) নামের একজনকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে উদ্ধার করা হয় একটি ৬ চেম্বার বিশিষ্ট লোহার তৈরি রিভলবার, ১ রাউন্ড গুলি ও ১০০ পিস ইয়াবা। গ্রেফতারকৃত আসামী সম্পর্কে কাফরুল থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান জানান, কাফরুল থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রীতি / প্রীতি
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ