খুলনার পাইকগাছায় তুচ্ছ কারণে মাদ্রাসার ছাত্রকে মধ্যযুগীয় কায়দায় পেটালেন শিক্ষক
খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী সামছুল উলুম কওমী মাদ্রাসার ছাত্র গোলাম রাব্বিকে (১৮) মধ্যযুগীয় কায়দায় বেত্রাঘাত করে আহত করেছেন মোহতামিম (ভারপ্রাপ্ত)। সে উপজেলার চাঁদখালী গ্রামের আবুল হাসান গাজীর ছেলে। তাকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
আহত ছাত্রের পিতা আবুল হাসান গাজী অভিযোগ করেন, আমার ছেলে গোলাম রাব্বী উপজেলার চাঁদখালী ইউনিয়নের সামছুল উলুম কওমী মাদ্রাসার জামাত বিভাগের ৮ শ্রেণীর ছাত্র। রোববার (১৪ আগষ্ট) দুপুরে মাদ্রাসায় পড়া শেষে ১ ঘন্টা ঘুমের জন্য বিরতি দেন মাদ্রাসা কর্তৃপক্ষ। এ সময় সে ঘুম না পড়ে পাশের একটি মাঠে বন্ধুদের সাথে খেলতে যায়। খেলা শেষে ফিরে আসলে মুহতামিম তাকে অফিস কক্ষে ডেকে নিয়ে বেত দিয়ে তার হাতে পায়ে ও পিঠে পিটিয়ে আহত করে। খবর পেয়ে তাকে রাত ১০ টার দিকে হাসপাতালে ভর্তি করি। তার পিঠে, পায়ে ও হাতে শতাধিক আঘাতের দাগ রয়েছে। তাকে গতকাল হাসপাতাল থেকে বাড়ি নেয়া হয়েছে। এ বিষয়ে তিনি মঙ্গলবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান।
এ বিষয়ে অভিযুক্ত মাদ্রাসার নায়েবে মোহতামিম ওয়েজ আহম্মেদ বলেন, ছেলেদের ঘুমের জন্য ১ ঘন্টা বিরতি দেয়া হয়। কিন্ত ছেলটি ঘুম না পড়ে মোবাইলে গেম খেলছিলো। সংবাদ পেয়ে তাকে অফিস কক্ষে ডেকে নিয়ে মারপিট করেছি। তবে মারপিট একটু বেশি হয়ে গেছে। তার জন্য পিতা-মাতা ও মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে আমি ভুল স্বীকার করেছি।
সামসুল উলুম কওমী মাদ্রাসার পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদ আব্দুল আলিম জানান, সভাপতি খুলনাতে রয়েছে। আসার পর জরুরী সভা করে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয় পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান, মাদ্রাসার ছাত্রকে মারপিট করে আহত করার ঘটনায় তার পিতা লিখিত অভিযোগ জমা দিয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied