ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

গুচ্ছের ‘বি’ ইউনিটে প্রথম দিগন্ত বিশ্বাস, পড়তে চান অর্থনীতি


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ১৬-৮-২০২২ রাত ১১:৫৩
গুচ্ছভুক্ত দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের বিজ্ঞান ‘বি' ইউনিটের সমন্বিত ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মানবিক বিভাগের এই ইউনিটে সর্বোচ্চ ৮২.২৫ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন দিগন্ত বিশ্বাস। তার অর্থনীতি নিয়ে পড়াশোনা করার প্রবল ইচ্ছা।
 
দিগন্ত বিশ্বাস দিনাজপুরের পার্বতীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে মানবিক বিভাগে জিপিএ ৫ পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। গুচ্ছ ভর্তি পরীক্ষা তার রোল নম্বর ছিলো ৩০২২৪৯ ও কেন্দ্র পড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। এছাড়াও জ্ঞানাঙ্কুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে ৪.৪৪ জিপিএ নিয়ে এসএসসি পাশ করেন দিগন্ত।
 
অনুভূতি প্রকাশ করে দিগন্ত বিশ্বাস  বলেন, প্রথম হওয়ার অনুভূতিটাই অন্যরকম, সত্যিই আনন্দের। সকলের অনুপ্রেরণাই আমার এই সফলতার মূল কারণ। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমার এই সাফল্য।
 
দিগন্ত বিশ্বাস বলেন, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়েও চান্স পেয়েছি। গুচ্ছতেও হয়েছে। এখন সময় যেহেতু আছে তাই ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিবো। দুটোর মধ্যে গুচ্ছে আমার অগ্রাধিকার বেশি থাকবে। আর গুচ্ছের ২২ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অবশ্যই জগন্নাথ বিশ্ববিদ্যালয় পছন্দের তালিকায় শীর্ষে। অর্থনীতি নিয়ে পড়তে চাই। ভবিষ্যতে অর্থনীতি নিয়ে কিছু করতে চাই।
 
দিগন্ত বিশ্বাস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 'এ' ইউনিটে প্রথম শিফটে ১৫১ তম, অবাণিজ্য শাখার 'বি' ইউনিটে ৮০ তম ও বিজ্ঞান বিভাগের ইউনিটে ৭০ তম হয়েছেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার সিরিয়াল ২৫০০ এর পর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 'সি' ইউনিটে তার অবস্থান ২৫০ তম। এছাড়াও চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেয়ারও ইচ্ছা আছে তার।
 
তিন ভাই-বোনের পরিবারে সবার ছোট দিগন্ত ছোটবেলা থেকেই দিনাজপুরের পার্বতীপুরে বেড়ে উঠেছেন। তার বড় বোন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষে বর্তমানে আইনজীবী হিসেবে কর্মরত রয়েছেন। তার বড় ভাই রুয়েট থেকে পড়াশোনা শেষে বর্তমানে আমেরিকায় পিএচডি করছেন পাশাপাশি অ্যাপল-এ চাকরি করছেন। তার মা প্রাইমারি স্কুলের শিক্ষিকা। তার বাবা প্রায় ১৪ বছর আগে মারা গেছেন। তিনিও শিক্ষক ছিলেন।
 
এর আগে, গত ১৩ আগস্ট গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মোট ২৯টি কেন্দ্রে ১০০ নম্বরের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়গুলোর ৪ হাজার ৮৩৪টি আসনের বিপরীতে ৯৫ হাজার ৬৩৭ জন আবেদন করেছেন।

এমএসএম / এমএসএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে