৩ খেলোয়াড়কে হারিয়ে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ
বিশ্বকাপ সুপার লিগে এখন পর্যন্ত সাত সিরিজের ২১ ম্যাচ খেলে মাত্র ৮টি জিতেছে ক্যারিবীয়রা। বাকি রয়েছে আর মাত্র একটি সিরিজ। তাই ২০২৩ সালের বিশ্বকাপে সরাসরি সুযোগ পাওয়ার জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজটি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের গুরুত্ব অনেক।
বুধবার বাংলাদেশ সময় রাত ১২টায় মাঠে নামবে তারা। কিন্তু তার আগেরদিন তিন খেলোয়াড় শিমরন হেটমায়ার, কেমো পল ও গুদাকেশ মোতিকে হারিয়ে বড়সড় ধাক্কাই খেলো স্বাগতিকরা।
ব্যক্তিগত কারণে এই সিরিজ থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন হেটমায়ার। চোটের কারণে ছিটকে গেছেন অলরাউন্ডার কেমো পল। আর ভারতের বিপক্ষে খেলতে নেমে গত মাসে পাওয়া হাতের ইনজুরি থেকে এখনও সুস্থ হতে পারেননি বাঁহাতি স্পিনার মোতি।
তিন খেলোয়াড়কে হারিয়ে তাদের পরিবর্তে দুজনকে ডেকেছে ক্যারিবীয়রা। সবশেষে ২০১৫ সালে ওয়ানডে খেলা ব্যাটার জার্মেইন ব্ল্যাকউড ও অনভিষিক্ত লেগস্পিনিং অলরাউন্ডার ইয়ানিক কারিয়াহকে নেওয়া হয়েছে দলে। এছাড়া ট্রাভেলিং রিজার্ভ হিসেবে রাখা হয়েছে ওডিন স্মিথকে।
সুপার লিগে এখন পর্যন্ত খেলা ২১ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজের পর আর ম্যাচ খেলার সুযোগ থাকছে না তাদের সামনে। তাই সেরা আটে থেকে বিশ্বকাপে জায়গা করে নিতে তিন ম্যাচই জিতে রাখা জরুরি ওয়েস্ট ইন্ডিজের জন্য।
প্রীতি / প্রীতি
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ