ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

আমাকে নিয়ে করা ১০০’র মধ্যে ৯৫টি খবরই মিথ্যা


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৭-৮-২০২২ দুপুর ১২:১

দ্বিতীয় দফায় ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়ে সামগ্রিকভাবে সময়টা ভালো যাচ্ছে না পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর। তিনি নিজে নিয়মিত গোল করে দলে অবদান রাখলেও, দলীয় পারফরম্যান্স খুব একটা ভালো হচ্ছে না। গত মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগে একের পর এক ব্যর্থতার মাশুল দিয়ে চলতি মৌসুমে আর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবেন না রোনালদোরা, খেলতে হবে উয়েফা ইউরোপা লিগে। এ কারণে ইউনাইটেড ছেড়ে চ্যাম্পিয়ন লিগ খেলা ক্লাবে যেতে চান রোনালদো- এমন গুঞ্জন শোনা যাচ্ছে কয়েক মাস ধরেই।

শুধু তাই নয় সংবাদমাধ্যমে গুঞ্জন রয়েছে, রোনালদোর এজেন্ট হোর্হে মেন্ডেস নিজ থেকে বেশ কিছু ক্লাবের সঙ্গে যোগাযোগ করেছে। কিন্তু বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি, চেলসি, অ্যাটলেটিকো মাদ্রিদের মতো ক্লাবগুলো নাকি রোনালদোকে কেনার ব্যাপারে কোনো আগ্রহ দেখায়নি। এ বিষয়ে এবার মুখ খুলেছেন রোনালদো নিজেই। তবে কোনো সংবাদমাধ্যমে নয়। বরং সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে একটি ফ্যান পেজের মন্তব্যের ঘরে রোনালদো জানিয়েছেন, গত কয়েকদিনে তাকে নিয়ে করা ৯৫ শতাংশ খবরই মিথ্যা।

সিআরসেভেন লেনদারিও নামের ফ্যান পেজ থেকে রোনালদোর বন্ধুস্থানীয় সাংবাদিক এডু আগুইয়েরের সঙ্গে ছবি পোস্ট করে গত কয়েকদিনের গুঞ্জনের বিপক্ষে সবিস্তরে লেখা হয়। যেখানে বলা হয়, মেন্ডেস নন বরং ৫-৬টি ক্লাব থেকেই রোনালদোকে কেনার ব্যাপারে আগ্রহ দেখানো হয়।

কিন্তু পারিশ্রমিকের হিসেব না মেলায় দলবদল করা যায়নি বলে দাবি সেই ফ্যান পেজের। সেই পোস্টের মন্তব্যের ঘরে এই বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন রোনালদো। পাশাপাশি এটিও জানিয়েছেন, কিছুদিনের মধ্যে তার সাক্ষাৎকারের মাধ্যমেই সব পরিষ্কার হয়ে যাবে।

রোনালদো লিখেছেন, ‘কয়েক সপ্তাহের মধ্যে সাক্ষাৎকারের মাধ্যমেই সবাই সত্য জানতে পারবে। মিডিয়া মিথ্যা বলছে। আমার একটি নোট বুক রয়েছে। গত কয়েক মাসে ১০০টি খবর বেরিয়েছে। যার মধ্যে মাত্র পাঁচটি সত্য ছিল। ভাবুন বিষয়টা কেমন!’  

প্রীতি / প্রীতি

গালাতাসারাই ম্যাচে রেফারি নিয়ে দুশ্চিন্তা বার্সেলোনার

মুশফিক-শান্তর জুটিতে বাড়ছে লিড

চাকরি হারানোর শঙ্কায় ম্যানইউ কোচ

টানা দুই হারে সিরিজ খোয়ালো বাংলাদেশের মেয়েরা

ভারতের বিপক্ষে কেন বিশেষ জার্সি পরে খেলবে নিউজিল্যান্ড?

সাদমান-মুমিনুলের বিদায়ের পর বাংলাদেশের লিড দেড়শ

সোবহানার প্রথম সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ডের ছড়াছড়ি

জয়সওয়ালকে উইকেটকিপিংয়ে দেখে ক্ষুব্ধ সাবেক ভারতীয় তারকা

কাগুজে বিমান উড়িয়ে সমর্থকদের প্রতিবাদ, লা লিগার ম্যাচ পরিত্যক্ত

১৩ বছর আগের কীর্তি ছুঁয়ে নতুন রেকর্ডের পথে বার্সেলোনা

নিউজিল্যান্ডের ২১ জনের ওয়ানডে দল, পুরো ভারত সিরিজে খেলবেন মাত্র ৬ জন!

মেসি-সুয়ারেজের জোড়া গোলে বড় জয় মায়ামির

ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস, সংবাদ সম্মেলনে গেলেন না মরিনিও